ঠাকুরনগরের বাড়িতে বিজেপির জেলা সভাপতির গাড়ির চাকায় তালা, তুমুল ঝগড়া সুব্রত ও শান্তনু ঠাকুরের মধ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: ঠাকুরবাড়ি ফের অশান্ত। বিজেপির মণ্ডল সভাপতি নাম ঘোষণা করায় ঠাকুরবাড়িতে দুই ভাইয়ের মধ্যে তুমুল মতবিরোধ দেখা দিয়েছে। এবার বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষের বিরুদ্ধে প্রকাশ্যে গর্জে উঠেছেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। রবিবার সকালে বিকাশ ঘোষ (Bikash Ghosh)এর গাড়িতে শেকল বেঁধে তালা লাগিয়ে দিলেন সুব্রত ঠাকুরের অনুগামীরা এই বিষয়টিকে ভালো চোখে দেখেননি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বিজেপির এই ঠাকুরবাড়ির কোন্দল আরো বাড়বে বলে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে টিপ্পনি কেটেছে। সুব্রত ঠাকুরের অনুগামীদের দাবি চার মাস ধরে গাইঘাটা মণ্ডল -১ সভাপতির নাম ঘোষণা করা হচ্ছিল না। এই ঘোষণা করছিলেন না বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ। এরই মধ্যে রবিবার দুপুরে জেলা বিজেপি সভাপতি ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে যান সেই সময় তার গাড়ির চাকায় শিকল দিয়ে তালা দিয়ে দেন গাইঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের(Subrata Thakur) অনুগামীরা।

সুব্রত ঠাকুর বলেন, তিনি গাইঘাটা মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করতে টানা চার মাস ধরে গড়িমসি করছেন জেলা সভাপতি বিকাশ ঘোষ ।তাকে ফোন করলেও তিনি ফোন ধরেন না। মণ্ডল সভাপতি না থাকায় ওই এলাকায় তৃণমূল এবং বামেরা জায়গা করে নিচ্ছে। যার ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ জন্মেছে। জেলা সভাপতির গাড়িতে তালা দেওয়ার খবর শুনে ছুটে যান সাংসদ শান্তনু ঠাকুর ।তিনি নিজেই গাড়ি থেকে শিকল খুলে দেন। শান্তনু ঠাকুর(Shantanu Thakur) এবং সুব্রত ঠাকুরের মধ্যে প্রকাশ্যে ঠাকুরবাড়ির দালানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বাক-বিতণ্ডা হয়। শান্তনু ঠাকুর বলেন, মণ্ডল সভাপতি নিয়ে কোন অভিযোগ থাকলে সেটা বসে আলোচনা করতে হবে ।সুব্রত ঠাকুর গাড়িতে তালা দিয়ে ভালো করেনি ।যদিও তার অনুগামীরা গাড়িতে শিকল বেঁধে তালা মেরে দিয়েছেন বলে দাবি সুব্রত ঠাকুরের।

এদিকে,গোটা ঘটনায় মুখ খোলেননি জেলা সভাপতি বিকাশ ঘোষ। বিজেপির দুই জনপ্রতিনিধির এই কোন্দলে আসরে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, আমরা অনেক আওয়াজ শুনতে পেয়েছি। দুই ভাইয়ের মধ্যে চেঁচামেচি ও ঝগড়া হয়েছে। জানতে পারলাম সভাপতি গাড়িতে তালা মেরে রেখেছিল। এটা বিজেপির ব্যাপার। তবে আগামীতে এই কোন্দল আরো বাড়বে। মতুয়া কার্ড বিতরণে ক্যাম্প ও মতুয়া সংঘ কার্যক্রমের নিয়ে ঠাকুরবাড়ি দুই ভাইয়ের মধ্যে গত অগাস্ট মাস থেকে দূরত্ব তৈরি হয় ।এসআইআর(SIR) নিয়ে মতুয়া সমাজের দোলাচলের মাঝে ঠাকুরবাড়িতে দুই ভাইয়ের মতবিরোধ প্রকাশ্যে আসে। এবার বিজেপির মণ্ডল সভাপতির নাম জেলা সভাপতি ঘোষনা না করায় তার গাড়িতে চেন তালা লাগিয়ে দেওয়া হল ঠাকুরবাড়ির সামনে।এই ঘটনার পর ফিরে গিয়ে বিজেপির জেলা সভাপতি গাইঘাটা মন্ডল – ১ এর সভাপতি হিসেবে সন্তু দাস এর নাম ঘোষণা করেন।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও