এই মুহূর্তে




SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরনগর:একদিকে এসআইআর এর বিরুদ্ধে এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে আমরণ অনশন(Hunger Strike) । অন্যদিকে শান্তনু ঠাকুরের(Santanu Thakur) নেতৃত্বে এসআইআর এবং সিএএ তে আবেদন করতে পাল্টা কর্মসূচি।উত্তপ্ত ঠাকুরবাড়ি।মমতা ঠাকুরের(Mamata Thakur) নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বড়মা বীণাপাণি দেবীর ঘরের সামনে আমরণ অনশন চলছে এই অনশন মঞ্চে মমতা ঠাকুর সহ পাগল গোসাই সহ কয়েকজন চিকিৎসারাও এই অনশন মঞ্চে বসেছেন আজ ১২ দিনে পড়লো এই অনশন।

মূলত দাবি এস আই আর সরলীকরণ এবং নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে উদ্বাস্তু মতুয়াদের।পাল্টা শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সংঘের পক্ষ থেকে এস আই আর এর পক্ষে এবং সিএএ তে আবেদন করবার জন্য পাল্টা প্রচার সভা হচ্ছে। প্রত্যেক নাগরিককে এস আই আর এর আবেদন এবং যারা নমঃশূদ্র উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদেরকে সিএএ তে আবেদন করবার জন্য প্রচার করা হচ্ছে।এই মুহূর্তে সরগরম ঠাকুরনগর(Thakurnagar) ঠাকুরবাড়ি।ডক্টর সুখেন্দ্রনাথ গাইন, শান্তনু ঠাকুরের নেতৃতাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক দাবি করেন আগে মমতা বালা ঠাকুর অনশান মঞ্চ থেকে হুমকি দিয়েছিলেন এস আই আর হলে মতুয়াদের নাম বাদ যাবে। নরেন্দ্র মোদী ও অমিত শাহ কারোর ক্ষমতা নেই ওই নাম ফের ভোটার তালিকায় সংযুক্ত করা। এখন এস আই আর পদ্ধতি চালু হওয়ার পর সুর বদলেছেন মমতা বালা ঠাকুর।

বর্তমানে বলছেন এস আই আর সরলিকরণ করতে হবে।অপরদিকে,সুকেশ চৌধুরী, মমতা বালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক বলেন, মতুয়াদের ভোটে জিতে বিজেপি দেশে ক্ষমতায় এসে এখন তাদের রোহিঙ্গা এবং বাংলাদেশি বলছে। আগামী বছর বিধানসভা নির্বাচনে এবং ২০২৯ সালে লোকসভা নির্বাচনে মতুয়ারা ভোট বাক্স এর যোগ্য জবাব দেবে বলে তিনি দাবি করেন। তাদের অভিযোগ, মমতা বালা ঠাকুরের নেতৃত্বে অনশন মঞ্চে যারা বক্তব্য রাখছেন তাদের বক্তব্য যাতে শুনতে না পায় তার জন্য পাল্টা মাইক বেঁধেছেন ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ