শুরু হল বিভিন্ন কর্পোরেট ব্যাঙ্কের নামে ভার্চুয়াল চেক পাঠিয়ে লোক ঠকানো

হোয়াটস অ্যাপে ভার্চুয়াল চেকের ছবি পেয়ে দম্পতি ভেবেছিলেন তাদের লোন অনুমোদন হয়ে গিয়েছে। কিন্তু পরে বুঝলেন সবটাই ভুয়ো।

Share:

নিজস্ব প্রতিনিধি: হোয়াটস অ্যাপে ভার্চুয়াল চেকের ছবি পেয়ে দম্পতি ভেবেছিলেন তাদের লোন অনুমোদন হয়ে গিয়েছে। কিন্তু পরে বুঝলেন সবটাই ভুয়ো। কয়েক দফায় মোট ৭৫ হাজার টাকা খুইয়ে এখন জলপাইগুড়ি সাইবার থানার দ্বারস্থ হলেন ময়নাগুড়ির ওই দম্পতি। দেবীনগর কামার পাড়া এলাকার বাসিন্দা দেবাশীষ কর্মকার। পেশায় তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী। সম্প্রতি দেবাশীষবাবুর ফোনে এক নামীদামী কর্পোরেট ব্যাঙ্কের কর্মী লোন বিভাগের কর্মী পরিচয় দিয়ে একটি কল আসে। সেই কলে বলা হয় যে, তাদের নামে প্রায় ৫ লক্ষ টাকা সহজ কিস্তিতে পরিশোধ যোগ্য লোন অনুমোদন হয়েছে। আর তিনি নিতে ইচ্ছুক কিনা।

এরপর দেবাশীষবাবু ইচ্ছা প্রকাশ করলে তাঁর হোয়াটস অ্যাপে ৪,৮৮,১১০ টাকার একটি ভার্চুয়াল চেক পাঠিয়ে দেন তারা। এরপর শুরু হয় ছক অনুযায়ী প্রতারণা। ঋণ গ্রহণে সম্মতি জানালে প্রতারকেরা বলে তাদের মোট ৪ লক্ষ ৮৮ হাজার ১০৮ টাকা লোন দেওয়া জন্য প্রথমে ৮ হাজার ৭০০ টাকার বডি ইন্সুরেন্স বাবদ ফোন পে অ্যাপের মাধ্যমে দিতে। সেই টাকা জমা দিলে Income Tax ফাইলের জন্য  ৩৭ হাজার ৩৩০ টাকা চাওয়া হয়। সেই টাকা জমা দিলে এরপর তৃতীয় দফায় তারা বলে লোন অনুমোদন হয়েছে এবার প্রসেসিং ফি বাবদ তাদের ২৩ হাজার ৩৩০ টাকা দিতে হবে। সেই টাকাও দিয়ে দেন ওই দম্পতি। এরপর দু’দিন পার হয়ে গেলে তাঁদের অ্যাকাউন্টে টাকা না এলে তাঁরা নির্দিষ্ট নম্বরে ফোন করলে আর ফোন ধরেনি প্রতারকেরা।

এরপর কর্মকার দম্পতি পরিষ্কার বুঝে যান যে তাঁরা প্রতারিত হয়েছেন। এরপর তারা ময়নাগুড়ি থানার দ্বারস্থ হলে তাদের জলপাইগুড়ি সাইবার ক্রাইম থানায় পাঠিয়ে দেওয়া হয়। বুধবার বিকেলে দেবাশীষবাবুর স্ত্রী রুপা কর্মকার জলপাইগুড়ি সাইবার ক্রাইম থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ