এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

এবার সীমান্তবর্তী মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। এই পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ছিল ২২টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদল হতেই বাংলায় একের পর এক তৃণমূল দখলকৃত পঞ্চায়েতের দখল নিচ্ছে বিজেপি। এবার সীমান্তবর্তী মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। এই পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ছিল ২২টি। তার মধ্যে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৩টি আসনে জয়লাভ করেছিল। বিজেপি সাতটি আসনে জয়লাভ করেছিল ও সিপিএম দুটি আসনে জয়লাভ করেছিল। যার ফলে বেশি সংখ্যার আসন জিতে পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন বিষ্ণু হালদার। কিন্তু বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে ক্ষমতা ছাড়ছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

পুরসভার পাশাপাশি তৃণমূল দখলকৃত পঞ্চায়েত থেকেও দায়িত্ব ছাড়ছেন পূর্ববর্তী শাসকদলের লোকজন। তেমনি দিন কয়েক আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন সীমান্তবর্তী মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বিষ্ণু হালদার। যার ফলে ওই আসন ফাঁকা ছিল। সেইমতো আজ, মঙ্গলবার (২৫ অগস্ট) ব্লক প্রশাসনের উদ্যোগে পঞ্চায়েতে নতুন বোর্ড গঠনের দিনক্ষণ ধার্য করা হয়। প্রধান নির্বাচনের সময় বৈঠকে ছিলেন, গত নির্বাচনে জেতা বিজেপির সাত সদস্য। কিন্তু তৃণমূল কংগ্রেসের ১৩ জন সদস্যের মধ্যে মাত্র দুই জন সদস্য উপস্থিত ছিলেন। আর নয়জনের সমর্থনে এই পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন বিজেপির ঝর্ণা বিশ্বাস।

এদিন প্রধান নির্বাচনকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কৃষ্ণগঞ্জ থানার পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছিল পঞ্চায়েত অফিসের বাইরে। প্রধান নির্বাচিত হওয়ার পর গ্রামবাসীরা প্রধানকে নিয়ে গেরুয়া আবিরে রাঙিয়ে দেয় এবং আনন্দ উল্লাসে মেতে ওঠে কর্মীরা। বিজেপি কর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। এই বিষয়ে নব নির্বাচিত ঝর্ণা বিশ্বাস জানিয়েছেন, তিনি সবসময় দলের সঙ্গে থাকবেন। আর মানুষের জন্যে ভাল কাজ করার চেষ্টা করবেন। এদিকে গতকাল নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে বিজেপি। 

‘নাটক করলেই এফআইআর দায়ের করব,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশের

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সাফ বার্তা সুকান্ত’র

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের