জেগে উঠল সাত বছরের পুরনো মামলা, সন্দেশখালিতে তিন বিজেপি নেতা হত্যাকাণ্ডে গ্রেফতার ৬

সাত বছর আগে তিন বিজেপি নেতা খুনের মামলায় বড় পদক্ষেপ! মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত বছর আগে তিন বিজেপি নেতা খুনের মামলায় বড় পদক্ষেপ! মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ঘটনাটি ঘটেছিল, ২০১৯ সালে জামাইষষ্ঠীর দিন (৮ জুন) উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার নেজাট থানার সন্দেশখালি ১ নম্বর ব্লকের ভাঙ্গিপাড়া এলাকায়। রাজ্যে তখন লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছিল জোরকদমে।

জানা যায়, দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে রক্তারক্তি সংঘর্ষ হয়। তাতেই প্রাণ হারান মোট চারজন। তাঁদের মধ্যে তিনজন বিজেপি কর্মী ছিলেন আর একজন তৃণমূল কর্মী ছিলেন। নিহত তিন বিজেপি কর্মীর নাম ছিল, প্রদীপ মন্ডল, সুকান্ত মন্ডল, দেবদাস মন্ডল। তাঁরা একই পরিবারের সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। আর তৃণমূল কর্মীর নাম কাইয়ুম মোল্লা।  সন্দেশখালিতে সেই সময় শেখ শাজাহানের দাপট, তৃণমূল নেতার গর্জনে সবাই ভয়ে শিটিয়ে থাকতেন। এই ঘটনায় প্রথমে নেজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আর তদন্তের দায়িত্ব যায় রাজ্য গোয়েন্দা দপ্তর অর্থাৎ সিআইডি-র হাতে। কিন্তু নিহতদের পরিবারের অভিযোগ, অভিযোগ দায়ের করা হলেও সেই সময় মামলার কোনও প্রতিকার হয়নি। বরং তৃণমূল সরকার মামলা ধামাচাপা পড়ে যায়।

চলতি বছর রাজ্যে পালাবাদল হতেই নিহত বিজেপি কর্মীর পরিবার হাইকোর্টে গিয়ে সিবিআইয়ের তদন্তের দাবি করে। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মামলাটিকে রি-ওপেনের নির্দেশ দেয়। এরপর  হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরবেলা নেজাট থানা এলাকা থেকে বিজেপি নেতা খুনের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করে সিবিআই। এর আগে ১০ জনকে গ্রেফতার করেছিল CBI, তারা জামিনে মুক্ত আছেন।

 

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…