এই মুহূর্তে

বেলদাকাণ্ডের পর্দাফাঁস! ভাইরাল হওয়ার নেশাতে ট্রেন থেকে নেমে গল্প ফেঁদেছিলেন যুবক

নিজস্ব প্রতিনিধি, বেলদা : বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের এর শ্রমিককে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে খুন করার অভিযোগ উঠেছিল।  এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। কিন্তু ধাক্কা মারার ঘটনা সঠিক নয়। চাপে পড়ে পুলিশের কাছে স্বীকার করেছেন ওই যুবক মানারুল ইসলাম। ভাইরাল হতেই নিজে ট্রেন থেকে নেমে গল্প তৈরি করেছিল সে। কিন্তু কেন এমন ঘটাল সে?

পরিবার সূত্রে জানা গিয়েছে, ৪ মাস আগে বেঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিলেন তিনি। চঞ্চল প্রকৃতির ছেলে সে। বর্তমানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। এই পরিস্থিতির দিকে নজর দিয়ে ভুল স্বীকার ও তাঁর অবস্থা বিচার করে শাস্তি না দিয়ে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের জেরার সময় ভেঙে পড়েছিল সে। পুলিশকে সে জানায়, ভাইরাল হওয়ার নেশাতেই তিনি ট্রেন থেকে নেমে গিয়েছিলেন। তারপরেই গল্প তৈরি করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বর্তমানে আইনি ঝামেলা এড়িয়ে শেষমেশ পরিবারের সঙ্গেই বাড়ির পথে রওনা দেয় মানারুল। 

অভিযোগ, বেঙ্গালুরু থেকে মুর্শিদাবাদে ফিরছিলেন ওই যুবক। বাড়ি ফেরার সময়ে খড়্গপুরের আগে বেলদার কাছে বাঁকড়াবাদে ওই যুবককে ধাক্কা মেরে ফেলে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। বলা হয়, তাঁর কাছে প্যান ও আধার দেখতে চায় ২ যুবক। সেই প্যান ও আধার দেখানোর পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ওই অজ্ঞাতপরিচয় ২ যুবক।  তখনই চলন্ত ট্রেন থেকে ধাক্কা ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আজই প্রকাশ হবে তৃণমূলের প্রার্থী তালিকা, নতুন মুখ কারা?

বিজেপির ভোট বাড়লেও আউশগ্রামে জয়ের হ্যাটট্রিক নিয়ে আশাবাদী তৃণমূল

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ