ন্যানো গাড়ির ওপর ঝরে পড়ল ফুলঝুরির মতো আগুন, আতঙ্কিত এলাকাবাসীরা

আচমকাই ফুলঝুরির মতো আগুন ক্রমাগত ঝড়ে পড়তে লাগল ন্যানো গাড়ির ওপর। দৃশ্য দেখে ছুটে পালাতে শুরু করল পথচারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই ফুলঝুরির মতো আগুন ক্রমাগত ঝড়ে পড়তে লাগল ন্যানো গাড়ির ওপর। দৃশ্য দেখে ছুটে পালাতে শুরু করল পথচারীরা। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি বজরা পাড়া এলাকায় একটি বাইকের শোরুমের সামনে থাকা ট্রান্সফরমারে শর্ট সার্কিট হয়। এরপর সেখান থেকে প্রায় মিনিট দশেক ক্রমাগত আগুনের ফুলকি এসে পড়তে থাকে রাস্তার ওপর রাখা একটি ন্যানো গাড়ির ওপর। যার জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

দৃশ্য দেখে ছুটে পালাতে থাকে আশেপাশের সমস্ত মানুষরা। এলাকার দোকানদাররা তাদের দোকানের মেইন সুইচ অফ করে দেয়। আগুনে জন্য ওই গাড়িটির ছাদ ও কাঁচ পুড়ে যায়।

এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেয় দমকল বাহিনীকে। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। যারফলে কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি। স্থানীয় ব্যাবসায়ী অমিত দেবনাথ বলেন, ‘ট্রান্সফরমারে প্রায় দশ পনেরো মিনিট ধরে ক্রমাগত আগুন জ্বলতে থাকে। আগুন ছিটকে নিচে পড়তে থাকে। নিচে একটি ন্যানো গাড়ি ছিল তার ছাদ, কাঁচ পুড়ে যায়। আগুন যদি গাড়ির ট্যাঙ্কে লাগতো তবে গাড়ি বাস্ট করে বড়সড় বিপত্তি ঘটে যেতে পারত।’

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী