জলপাইগুড়িতে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, বাড়ছে আতঙ্ক

জলপাইগুড়ি শহরে পুর এলাকায় গত ৩ দিনে অন্তত ৩৬ জন বাসিন্দা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে দাবি স্বাস্থ্য দফতরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর রেশ কাটতে না কাটতেই জলপাইগুড়িতে ফের ঘনাচ্ছে করোনার কালো মেঘ।  শহরে আবারও কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের হিসাব বলছে, জলপাইগুড়িতে গত ৩ দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ জন। অন্যদিকে করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। 

জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের পুর এলাকায় করোনা আক্রান্ত হয়ে যে দুজনের মৃত্যু হয়েছে তাঁদের বাড়ি শহরের আদর পাড়া ও নেতাজি পাড়ায়।  এরপরেই কার্যত নড়েচড়ে বসেছে প্রশাসন। শহরবাসীকে সচেতন করতে সোমবার থেকেই ফের করোনা সচেতনা নিয়ে মাইকিং শুরু করল প্রশাসন। সকলকে আবারও সচেতন করে মাস্ক ও সামাজিক দুরত্ব বজায় রাখার বার্তা দেওয়া হচ্ছে।

অন্যদিকে জলপাইগুড়ি শহরে পুর এলাকায় গত ৩ দিনে অন্তত ৩৬ জন বাসিন্দা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে দাবি স্বাস্থ্য দফতরের। পুজোর পর আক্রান্তের সংখ্যা বাড়বে এমনটাই আগেই জানিয়েছিল স্বাস্থ্য দফতর। ঠিক তেমনটাই পরিস্থিতি জলপাইগুড়ি শহরে। মাস্ক ছাড়া একাংশ বাসিন্দা পুজোর ভিড়ে যাতায়াত করেছিলে। এর জেরেই আবারও নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, এমনটাই দাবি স্বাস্থ্য দফতরের।

জানা গিয়েছে সম্প্রতি যারা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে সোমবার বিকেলে তাঁদের বাড়ি গিয়েছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। মৃতের বাড়ি এবং বাড়ির চারপাশের এলাকা জীবাণুমুক্ত করে ওই এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। বাসিন্দারা কেমন আছেন তা জানতে এদিন বাড়ি বাড়ি খোঁজ  নিয়েছেন পুরসভার প্রতিনিধিরা। প্রতিদিন যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে শহরবাসীর পাশাপাশি উদ্বিগ্ন পুর কর্তৃপক্ষও।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ