আইনজীবীর রহস্য মৃত্যুতে কাঠগড়ায় তারই পরিবার

ঘাটাল আদালতের আইনজীবীদের একাংশ জানিয়েছেন, সুদীপবাবুর মৃত্যু কোনও ভাবেই দুর্ঘটনা বা আত্মহত্যা নয়। এতা পরিকল্পিত খুনের ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার সকালে ছোটো ভাইয়ের সঙ্গে তাঁর তুমুল ঝগড়া হয়েছিল। সেই ঝগড়ার আঁচ পেয়েছিলেন প্রতিবেশীরা। সোম সকালে তাঁর ঝলসানো দেহ(Burned Body Rescued) উদ্ধার হল বাড়ি থেকে। পরিবারের দাবি, আগুনে পুড়ে মারা গিয়েছেন তিনি। কিন্তু সেই দাবি মানতে নারাজ প্রতিবেশীরা। তাঁদের পাল্টা দাবি, খুন(Murder) করা হয়েছে তাঁকে। তারপর প্রমাণ লোপাট করতে দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এই ঘটনাকে ঘিরেই সোমবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার ঘাটাল মহকুমার দাসপুর-১ ব্লকের কুঞ্জপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম সুদীপ চক্রবর্তী। তিনি ঘাটাল মহকুমা আদালতের(Ghatal Sub Division Court) আইনজীবী। সেই ঘাটাল আদালতের আইনজীবীদের একাংশ জানিয়েছেন, পুলিশের প্রাথমিক তদন্ত থেকে যা যা তথ্য উঠে এসেছে, তাতে পরিকল্পনা করেই খুনের(Lawyer’s Mysterious Death) পরে তথ্য প্রমাণ লোপাট করার জন্য দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার তরুণী

জানা গিয়েছে, এদিন সকালে কুঞ্জপুর এলাকায় সুদীপবাবুর বাড়ি থেকেই তাঁর ঝলসানো দেহ উদ্ধার হয়। সুদীপবাবুর পরিবারে আছেন তাঁর মা, ছোট ভাই ও ভাইয়ের স্ত্রী। ছোট ভাই আর তাঁর স্ত্রীর দাবি, গায়ে আগুন লেগেই পুড়ে মৃত্যু হয়েছে আইনজীবীর। কিন্তু সেই দাবি মানতে নারাজ প্রতিবেশী থেকে ঘাটাল মহকুমা আদালতের আইনজীবীরা। তাঁদের দাবি, বাড়িতে আগুন লাগলে তা পাড়া প্রতিবেশীরা দেখতে পেত, জানতে পারতো। চিৎকার চেঁচামেচি শোনা যেত। কারও গায়ে আগুন লাগলে সে চিৎকার করে ছোটাছুটি করতো। কিন্তু পাড়া প্রতিবেশীরা কেউ কিছুই শোনেনি। এমনকি তাঁরা সেই রকম কিছু হতেও দেখেননি। সুদীপবাবুর বাড়ির অন্দরেও কোথাও আগুন লাগার নমুনা কারও চোখে পড়েনি। আর তাতেই সন্দেহ দানা বাঁধে যে সুদীপবাবুকে খুন করে তার দেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন, বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হলে জনরোষ তৈরি হবেই, চিকিৎসকদের সতর্ক করলেন অরূপ

কার্যত পাড়া প্রতিবেশীরাই দাসপুর থানায় খবর দেন। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করছেন তাঁরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুদীপবাবুর ছোট ভাই ও তার স্ত্রীকে। সুদীপবাবুর মা জানিয়েছেন, ‘রবিবার মেয়ের বাড়িতে গিয়েছিলাম। বড় ছেলে সুদীপ ছাড়া বাড়িতে ছোটো ছেলে ও তার স্ত্রী ছিল। তারা বাড়ি নীচের তলায় থাকে। সাধারণত সুদীপের সঙ্গে ওপরের তলার ঘরের শুই আমি। এদিন বাড়িতে ছিলাম না তাই ওই ঘরে সুদীপ একাই শুয়েছিল। সকালে আমি খবর পেয়ে ছুটে এসেছি। আমার বিশ্বাস কেউ কিছু করেনি।’ তবে প্রতিবেশীদের দাবি, ছোট ভাইয়ের স্ত্রী চাইছিলেন বাড়িটি তাদের নামে লিখে দেওয়া হোক। সেই প্রস্তাবে রাজি ছিলেন না সুদীপবাবু ও তার বোন। আর তার জেরেই এই মৃত্যুর ঘটনা।

ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ! জখম সন্তান, পাশে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত স্ত্রী

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি