চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে অশান্তির ঘটনায় ‘ব্যর্থতা’ লুকোতে তড়িঘড়ি গ্রেফতার করা হল বিশ্বকাপ জয়ী অধিনায়কের সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে দমদম বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও প্রশ্ন উঠেছে, নিরাপত্তায় ব্যর্থতার দায়ে কেন বিধাননগর পুলিশের কমিশনার সহ রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না? মেসির সফর ঘিরে বিশৃঙ্খলায় গোটা বিশ্বে বাংলার ভাবমূর্তি যে কালিমালিপ্ত হল শতদ্রুর গ্রেফতার সেই ক্ষতে কতটা প্রলেপ দিতে পারবে?  প্রাক্তন পুলিশ কর্তারা মেসির সফরের মূল উদ্যোক্তাকে গ্রেফতারের ঘটনাকে কটাক্ষ করে বলেছেন, ‘এ অনেকটা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে।’

এদিন হাজার-হাজার টাকা খরচ করে টিকিট কেটে মেসিকে এক পলক দেখতে যুবভারতীতে হাজির হয়েছিলেন লক্ষাধিক দর্শক। কিন্তু ফুটবলের রাজপুত্রকে ঠিকমতো দেখতে না পেয়েই তাদের ধৈর্য্যের বাঁধ ভাঙে। গ্যালারি ভাঙচুর শুরু করেন। এমনকি ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন। মুড়ি-মুড়কির মতো মাঠে উড়ে যায় ইট-জলের বোতল। দর্শকরা যখন বিক্ষোভ দেখাতে শুরু করেন তখন নীরব দর্শক ছিল মাঠে হাজির বিধাননগর পুলিশের শীর্ষ আধিকারিকরা। যখন তাদের ঘুম ভাঙে ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। কোনও ক্রমে মেসিকে মাঠ থেকে বের করে স্টেডিয়ামের পাশে থাকা হোটেলে (যেখানে রাত কাটিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক) নিয়ে যাওয়া হয়।

এর পরেই উত্তেজিত দর্শকদের উপরে ঝাঁপিয়ে পড়ে ‘বীরপুঙ্গব’ বিধাননগর পুলিশ। চলে বেধড়ক লাঠিচার্জ-কাঁদানে গ্যাস। তাতে পরিস্থিতি বেগতিক হয়ে দাঁড়ায়। ততক্ষণে মেসির অনুষ্ঠান ঘিরে যুবভারতীর রণক্ষেত্রের চেহারার খবর দেশি-বিদেশি সংবাদমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বাংলার মাথা লজ্জায় হেঁট হয়ে যায়। পরিস্থিতি নিয়ে মুখ খুলতে বাধ্য হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার কথা জানতে পেরে যে তিনি বিচলিত ও স্তম্ভিত তা জানিয়ে মেসির কাছে ক্ষমা চেয়ে নেন। এমনকি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর ওই তীব্র প্রতিক্রিয়ার পরেই ঘুম ভাঙে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি জাভেদ শামীমদের। সাংবাদিক সম্মেলন করে ডিজি জানান, ‘যুবভারতীতে মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে আটক করা হয়েছে। দর্শকদের টাকা ফেরানো উচিত উদ্যোক্তাদের।’ টাকা ফেরালেও বাংলার যে সম্মান এদিন গোটা বিশ্বের কাছে ধূলিস্যা‍ৎ হল, সেই সম্মান ফিরবে কিনা, তা নিয়ে মুখ খোলেননি।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ