দুঃসাহসিক চুরি সোনারপুরে, বাড়ি থেকে উধাও কয়েক লক্ষ টাকার গয়না-নগদ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি:  সোনারপুর থানার সাঙ্গুর গ্রামে ভর সন্ধ্যায় দুঃসাহসিক চুরি।  প্রতিদিনের মতো নিজের কাজে সকালে বেরিয়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সনাতনবাবু ও তাঁর স্ত্রী কাকলী।  রাতে বাড়ি ফিরে দেখেন মেন গেট ঠিক থাকলেও ঘরের দরজা ভাঙা, আলমারি ও শোকেস তছনছ। তখনই আর কারও বুঝতে বাকি থাকেনি যে ঘরের ভিতরে ঠিক কি ঘটে গিয়েছে। ঘরে প্রবেশ করেই দেখেন চুরি গিয়েছে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ অর্থ।

বাড়ি ফিরে এই ঘটনার দেখেই কান্নায় ভেঙে পড়েছেন দম্পতি। পরিবার সূত্রে জানা গিয়েছে, কাজের সূত্রে প্রতিদিন তাঁরা সকালে বেরিয়ে যান এবং রাতে ফেরেন। যার কারণে দিনের বেশিরভাগ সময় বাড়ি ফাঁকা থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়েছে অভিযুক্তরা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় কিছুদিন ধরে মদ ও গাঁজার আসর জমে উঠেছে। যার  কারণে অসামাজিক কর্মকাণ্ড বেড়েই চলেছে। ঘটনার পর সনাতনবাবু বলেন আগেও অন্য রাজনৈতিক দলে যুক্ত থাকার কারণে তাঁর পরিবারের প্রতি শত্রুতা থেকেও এই চুরির ঘটনা ঘটতে পারে।

চুরির ঘটনার পরেই খবর দেওয়া হয় থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। দুঃসাহসিক চুরি নিয়ে চলছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক রেষারেষির বিষয়ও। রাজনৈতিক শত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে না অন্য কোনো যোগসূত্র রয়েছে  তাও তদন্ত করে দেখছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা