‘টার্গেট করা হচ্ছে, সাধারণ মানুষ সার্টিফিকেট দেবে’, ইডি অভিযানে মন্তব্য দমকলমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। বাড়িতে ও অফিসে ইডির তল্লাশির সময়ে এমন মন্তব্য করেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। এদিন লেকটাউন শ্রীভূমি লেক ভিউ অ্যাপার্টমেন্টের একতলায় হানা দেয় ইডি। মন্ত্রীর অফিসেও হানা দিয়েছে ইডি আধিকারিকরা। ভোটের আগে টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করলেন দমকলমন্ত্রী।

এবার সেই তল্লাশি নিয়েই মন্ত্রী জানিয়েছেন, দুর্নীতি করা হয়েছে বললেই প্রমাণ হয়ে যায় না। আসল সার্টিফিকেট দেবেন সাধারণ মানুষ। তাঁর এলাকার মানুষ জানেন, তিনি কী করেছেন। মানুষের পাশে থাকেন, সেটা এলাকার মানুষ খুব ভাল করে জানেন। এর আগেও মন্ত্রীর বাড়িতে রেড করা  হয়েছিল। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে তাঁদেরকে টার্গেট করা হচ্ছে। পুরো দুর্নীতি নিয়ে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ ইডি পায়নি। শুক্রবার সকালে তাঁর অফিসে তল্লাশি চালানোর পরে এমনই মন্তব্য করলেন দমকল মন্ত্রী।

এর আগে ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে, গত ১২ জানুয়ারি সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় তাঁর মোবাইল বাজেয়াপ্ত হয়েছিল। এবার তাঁর অফিসে হানা দিয়েছে। মন্ত্রী বলেছে, ভোট আসার আগে প্রতিবারই এমন তল্লাশি অভিযান চালানো হয়। মানুষই এর জবাব দেবে।

ঠনঠনিয়া, শরৎ বোস রোড ও নিউ আলিপুর, সল্টলেক, নাগেরবাজার সহ মোট ১০ জায়গায় চলছে তল্লাশি। পুজো কাটতে না কাটতেই ফের অ্যাকশন শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অভিযানে নেমেছে ইডি। প্রথমেই নাগেরবাজারে পৌঁছে যায়। নাগের বাজারের শোভনা অ্যাপার্টমেন্টে হানা দেয়। প্রথমে কোনও সাড়া মেলেনি। পরে দরজা খুলতেই প্রবেশ করে ইডি আধিকারিকরা। চলছে জিজ্ঞাসাবাদ।

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?