এবার পুলিশের জালে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা

এবার পুলিশের জালে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই নেতা! মছলন্দপুরে গ্রেফতার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ দুই তৃণমূল নেতা, উদ্ধার নগদ টাকা, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার পুলিশের জালে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই নেতা! মছলন্দপুরে গ্রেফতার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ দুই তৃণমূল নেতা, উদ্ধার নগদ টাকা, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে তোলাবাজি, হুমকি ও ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার করা হয় উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা কে। একই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁর ভাই তথা জমি ব্যবসায়ী সুজিত সাহাকেও। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে গোবরডাঙা থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। মছলন্দপুর এলাকায় সাহা পরিবারের বাড়ি থেকে অজিত সাহা ও সুজিত সাহাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি দেওয়া এবং প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে পুলিশ সূত্রে খবর। অভিযান চলাকালীন ধৃতদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ কয়েক লক্ষ টাকা, একটি পিস্তল, একটি বন্দুক, কয়েকশো কার্তুজ এবং বেশ কিছু গুলির খোল। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বৈধ নথি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পাশাপাশি এই অস্ত্র অন্য কোনও অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের বারাসত আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইবোলা আতঙ্কে বেঙ্গালুরুতে ‘পর্যবেক্ষণে’ উগান্ডা ফেরত ২৮ বছরের তরুণী

তৃণমূল বিধায়ককে পুরীর হোটেল থেকে আটক করল পুলিশ, আনা হচ্ছে কলকাতায়

বিজেপি কর্মীদের খুনের মামলায় শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ গ্রেফতার ১০

NEET বিতর্কে বাদ পড়েছিলেন ‘ইন্ডিয়ান আইডল’ থেকে! অবশেষে নীরবতা ভাঙলেন বিশাল দাদলানি

স্ত্রীকে পছন্দ নয়, ৫০ হাজারে ধর্ষকদের কাছে বিক্রি পাষণ্ড স্বামীর

অনুব্রত মণ্ডল–কাজল শেখ–চন্দ্রনাথ সিনহার নিরাপত্তা কমল, বীরভূমের তিন নেতা চাপে

লেবাননে ভয়াবহ হামলা চালাল ইজরায়েল, নিহত শিশুসহ ৩১

ধেয়ে আসছে কালবৈশাখী! সতর্ক থাকতে ও সঙ্গে ছাতা রাখতে নির্দেশ আবহাওয়া দফতরের

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

জনগণনা করতে অফিসার নিয়োগে উদ্যোগী রাজ্য সরকার, জারি হয়েছে বিজ্ঞপ্তি

একাধিক উপ মুখ্যমন্ত্রীর দাবি সিদ্দারামাইয়ার গোষ্ঠীর, কর্নাটকের কুর্সি বদল নিয়ে সঙ্কটে কংগ্রেস

দুর্ধর্ষ ফিচার সহ OPPO আনল শক্তিশালী Reno 16 সিরিজ, জানুন দাম