সঙ্গিনী দখল করতে গিয়ে বিপাকে তিনটি বাসুকি নাগ

প্রজনন ঋতুতে একটি স্ত্রী বাসুকি নাগের পিছু ধাওয়া করেছিল দু’টি পুরুষ বাসুকি নাগ। তাদের দেখতে পেয়ে পিছন-পিছন ধাওয়া করল একদল মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রজনন ঋতুতে একটি স্ত্রী বাসুকি নাগের পিছু ধাওয়া করেছিল দু’টি পুরুষ বাসুকি নাগ। তাদের দেখতে পেয়ে পিছন-পিছন ধাওয়া করল একদল মানুষ। এরপর প্রান বাঁচাতে দু’টি বাইকের ভিতর ঢুকে পড়ে তিনটি বাসুকি নাগ। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় অক্ষত অবস্থায় ওই তিনটি সাপকে উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনার জেরে গত মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি দেবনগড় এলাকায় রীতিমতো চাঞ্চল্যর সৃষ্টি হয়। এক গৃহস্থের বাড়ির উঠোনে একটি সাপকে পিছু ধাওয়া করছিল আরও দু’টি সাপ।

প্রথমে তিনটি সাপকে একসঙ্গে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকেরা। এরপর এলাকার অনেকে মিলে সাপগুলিকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে বাড়ির উঠোনে রাখা দুটি বাইকের ভেতর ঢুকে যায় তিনটি সাপ। এরপর বাড়ির লোকেরা খবর দেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। তিনি এসে প্রথমে বাইক স্টার্ট করেন। কিন্তু সাপগুলি বের হয় না। এরপর তিনি পাইপের সাহায্য জল দিয়ে সাপগুলিকে বাইকের ভেতর থেকে বার করার চেষ্টা করেন। কিন্তু সাপগুলো না বের হলে এরপর খবর দেওয়া হয় মোটর সাইকেল মেকানিককে। তিনি এসে বাইক দুটিকে খুলবার পর তিনটি সাপকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ততক্ষনে বাড়িতে ভিড় জমে গিয়েছে। এরপর ওই বাড়িতে সচেতনতা প্রচার চালান পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। পরে সাপগুলিকে পরিবেশে ফিরিয়ে দেন তিনি।

সব শেষে বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানান, ‘বাসুকি নাগ এটি একটি পৌরানিক গল্পে সাপের নাম। এই সাপে নিয়ে অনেক ভ্রান্ত ধারনা গ্রামে-গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে এই সাপটি হল Bronzeback Tree Snake। গ্রাম বাংলায় একে অনেকে বেত আছড়া সাপ বলে থাকেন। এরা নির্বিষ সাপ। এদের পিঠের রঙ ব্রোঞ্জের মতো। এরা সাধারণত গাছে থাকতে ভালোবাসে। এই বাড়ি থেকে আজ দু’টি পুরুষ এবং একটি মহিলা Bronzeback Tree Snake উদ্ধার করা হয়েছে। আসলে এই সময় সাপের প্রজনন ঋতু। তাই এখন একটি ফিমেল সাপের পেছনে দু’টি বা তিনটি সাপকে অনেক সময় দেখা যায়’।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী