মোদির সভায় যোগ দিতে গিয়ে তিন বিজেপি কর্মীর মৃত্যু, ‘‌ড্যামেজ কন্ট্রোলে’‌ ছুটলেন সুকান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাহেরপুরে জনসভায় যোগ দিতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আর একজন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই আবহে প্রধানমন্ত্রী ভার্চুয়াল সভা থেকে শুধু সমবেদনা জানিয়েই ক্ষান্ত থাকলেন। আর বিজেপি নেতাদের তেমন কোনও হেলদোল দেখা যাচ্ছিল না। এই আবহে দেখা গেল, রাজনীতির উর্দ্ধে উঠে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই নিহত তিনজনের বাড়িতে দলীয় প্রতিনিধি পাঠালেন। যিনি অসুস্থ তাঁর খোঁজখবর নিলেন তিনি। এই পরিস্থিতিতে চাপে পড়ে ড্যামেজ কন্ট্রোল করতে হাসপাতালে ছুটলেন বিজেপির প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

এখানেও শেষ নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেখানে গেলেন। একে তো তাঁরা বিজেপি কর্মী ছিলেন। তার উপর রেল দুর্ঘটনায় তাঁরা মারা গেলেন। আর একজন গুরুতর জখম হলেন। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগে গিয়ে পাশে দাঁড়াতে দেখা যায়। তারপরই নানা প্রশ্ন উঠতে শুরু করে। এই আবহে তিনজন বিজেপি কার্যকর্তাকে শক্তিনগর জেলা হাসপাতালে এসে তাঁদের মরদেহে মাল্যদান করলেন এবং তাঁদের পরিবারের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কিন্তু তাতে কি ড্যামেজ কন্ট্রোল হল?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে।

নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের তিনজনের। এই ঘটনার পর শোকস্তব্ধ পরিবারের পাশে থাকতে জেলা নেতৃত্বকে নির্দেশ দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই ছুটে যান ব্লক তৃণমূল সভাপতি–সহ একাধিক নেতা। এদিকে ইতিমধ্যেই এই ঘটনায় পূর্ব রেলের কাছে রিপোর্ট তলব করেছে রেলমন্ত্রক। কেমন করে এই ঘটনা ঘটল তা বিস্তারিত তথ্য তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদ থেকে প্রায় ৪০ জনের একটি দল শুক্রবার রাতেই তাহেরপুর পৌঁছে যায়। আজ শনিবার সকালে তাহেরপুর রেল স্টেশনের কাছে লাইনের ধারে প্রকৃতির ডাকে সারা দিতে যান কয়েকজন। তখন দ্রুতগতিতে আসা ট্রেনের ধাক্কায় লাইনে ছিটকে পড়েন চারজন। আঘাত এতটাই গুরুতর ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃতদের মধ্যে দু’জনের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার শাবলদহ গ্রামে। আর একজনের বাড়ি বড়ঞার মসড্ডা গ্রামে। মৃতদের নাম মুক্তিপ্রদ সূত্রধর (৫৫), রামপ্রসাদ ঘোষ (৬৫) এবং ভৈরব ঘোষ (৬২)। এই ঘটনা নিয়ে মুর্শিদাবাদের বড়ঞা থানার শাবলদহ গ্রামের বাসিন্দা তথা মৃতের স্ত্রী বিশাখা সূত্রধর বলেন, ‘‌মোদির সভায় যোগ দিতে গ্রাম থেকে একটি বাস যায়। ওই বাসে আমার স্বামী মুক্তিপ্রদ সূত্রধর, রামপ্রসাদ ঘোষ–সহ প্রায় ৪০ জন রওনা দিয়েছিল। সকালে খবর পাই, ট্রেনে ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিহতদের বাড়িতে যান ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম এবং গোলাম মোর্শেদ–সহ একাধিক নেতা। পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দেন তাঁরা। তাঁদের বক্তব্য, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশেই এখানে আসা। রাজনীতিতে বিভেদ থাকতে পারে। কিন্তু মানুষ হিসাবে আমাদের পরিচয় সবার আগে। আমরা পরিবারগুলির পাশে আছি।’‌

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?