তিনদিন পর মৃত ছানাকে ছেড়ে গেল মা হাতি, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল বনদফতর

অবশেষে তিনদিন পর মৃত ছানার মায়া ত্যাগ করল মা হাতি। সে আগলে রাখা তার মৃত ছানার দেহ রেখে চলে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে তিনদিন পর মৃত ছানার মায়া ত্যাগ করল মা হাতি। সে আগলে রাখা তার মৃত ছানার দেহ রেখে চলে গেল। তারপরই মৃত শাবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের কাজ শুরু করল বনদফতর। দূর থেকে দাঁড়িয়ে সন্তানের শেষ যাত্রা দেখল বুনো হাতির দল। গত রবিবার বিকেল পর্যন্ত বনদফতরের ড্রোন ক্যামেরায় মা হাতি-সহ চারটি হাতিকে মৃত শাবকের আশে-পাশে ঘুরতে দেখা গিয়েছিল। বাকি হাতিরা সন্ধ্যার মুখে জঙ্গলের অন্যত্র চলে গিয়েছিল।

অবশেষে মা হাতিও সব আশা ছেড়ে শাবকের থেকে দূরে চলে গেল। সোমবার এমনটাই জানিয়েছে বনবিভাগের কর্মীরা। রীতিমতো আর্থ মুভার দিয়ে শাবক হাতিটির দেহ উদ্ধার করা হয়। গত ২৭ তারিখ সকাল থেকে মৃত শাবককে শুড়ে নিয়ে এক বাগান থেকে আরেক বাগান এবং কিলোমিটারের পর কিলোমিটার ঘোরার পর অবশেষে রেড ব্যাঙ্ক চা বাগানে আশ্রয় নিয়েছিল মা হাতিটি। গত তিনদিন ধরে সেখানে সন্তানের মৃতদেহটি আগলে রেখে চোখের জল ফেলছিল মা। আশেপাশে দাঁড়িয়ে ছিল প্রায় ৩৫ টি-র মতো হাতি। অবশেষে রবিবার সন্ধ্যা নাগাদ ৪ টি হাতিকে পাহাড়ায় রেখে এলাকা ছাড়ে দলটি। এরপর সোমবার সকালে শাবককে ছেড়ে সরে দাড়াল মা হাতি এবং তার দল।

অনারারি ওয়াইড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, ‘গত কয়েকদিন ধরে চলা এই মর্মান্তিক ঘটনা আজ সমাপ্ত হল। এখন আমরা হস্তি শাবকের দেহ উদ্ধার করলাম। এটির ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে’।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২