চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাত সকালেই দুর্ঘটনায় জীবন গেল ৩জনের

নিজস্ব প্রতিনিধি: গভীররাতে চার বন্ধু চার চাকা গাড়ি করে ঘুরতে বেড়িয়েছিল। কিন্তু বাড়ি ফেরার পথেই ঘটল বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়ি সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরির পিছনে। বিকট আওয়াজ শুনে ছুটে যান স্থানীয়েরা। তাঁরাই উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু তাঁদের হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, ৩জনের দেহে আর নেই প্রাণ। ১জন লড়াই চালাচ্ছেন সেখানেই যদি মৃত্যুকে হারিয়ে ফিরে আসতে পারেন। বৃহস্পতিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা(Accident) ঘটেছে নদিয়া(Nadia) জেলার ধুবুলিয়া(Dhubulia) থানার বাহাদুরপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের(National Highway 34) ওপরে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মত্ত অবস্থায় গাড়ি চালাবার জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মেরেছে লরির পিছনে। দ্বিতীয় আর কোনও কারণ আছে কিনা এই দুর্ঘটনার পিছনে তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন প্রাথমিকে শিক্ষক নিয়োগে অংশ নিতে পারবেন না পার্শ্বশিক্ষকেরা

জানা গিয়েছে, মাস্টারপাড়া রোড স্টেশনের শিমুলতলার বাসিন্দা সৌগত কানু(৩১)। আবার শিমুলতলা উপেন্দ্র নগরের বাসিন্দা ছিলেন দেবাশিস বিশ্বাস(৩৫)। শিমুলতলা অরবিন্দ নগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় বাস নয়ন শর্মার(৩৭)। বিজয় কেশব নামে আরও একজন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের বাসিন্দা। চারজনই একে অপরের পরিচিত ও বন্ধু। ব্যবসার কাজে বিজয় এসেছিলেন সৌগতের বাড়িতে। সেই সূত্রেই ৪ বন্ধুর এক হওয়া। পুলিশের প্রাথমিক অনুমান, ৪জনই মদ্যপ অবস্থায় ছিলেন এবং সেই অবস্থাতেই গাড়ি চালাচ্ছিলেন। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা। বিজয় বাদে ৩জনই মারা গিয়েছেন দুর্ঘটনায়। নদিয়ার শক্তিনগর হাসপাতালে বিজয় কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। নয়ন আবার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত ছিলেন। ঘাতক গাড়ি দু’টিকেই আটক করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

রেলের জায়গায় প্রচারের অভিযোগ, গ্রেফতার ৩ নেতা সহ ১২ বাম সমর্থক

“শেষ সুযোগ ২০২৬, মহিলাদের হাতে ত্রিশূল-পাথর তুলে দেবেন মোদি!” বিতর্কিত মন্তব্য লকেটের

১৬ টি মাইকে ভেসে উঠবে হনুমান চাল্লিশা, মিনাখাঁয় গড়ছে শ্রীরাম টাওয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ