ব্যারাকপুরে ইট দিয়ে মাথা থেঁতলে যুবক খুন, এলাকায় উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের পানপাড়া এলাকায় বন্ধু বন্ধুকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করল। ইংরেজি নববর্ষের রাতে দুই বন্ধু বসচা বাঁধে। তারপর বন্ধু সুমন বিশ্বাস বিজয় (Vijay Das)দাসকে ইট দিয়ে মাথা থেতলে খুন করে ফেলে।এরপর তাঁকে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে(B N Bose Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । টিটাগড় থানার(Titagar P.S.) পুলিশ তদন্ত শুরু করছে।মৃতদেহ ময়না তদন্তে পাঠায় পুলিশ।

এই খুনের পেছনে পুরনো শত্রুতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।স্থানীয় কাউন্সিলর জানান যে খুন হয়েছেন এবং যে খুন করেছে তারা উভয়ই বন্ধু-বান্ধব। নাও ইংরেজি নববর্ষের রাতে তারা নিজেদের মধ্যে মদ্যপানের আসরও বসিয়েছিল। কিন্তু মদ্যপান করার পর কোন কারনে দুজনের মধ্যে বচসা বেঁধে যায়। সেই সময় এক বন্ধু আরেক বন্ধুকে ইট দিয়ে আঘাত করে। তাতেই মৃত্যু হয়। পূর্ব পরিকল্পিত না হলেও মদ্যপ অবস্থায় এই খুনের ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

অন্যদিকে, পানিহাটি উৎসবে(Panihati Utsav) উৎসব চলাকালীন মারপিটের ঘটনায় তন্ময় সরকার নামে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগে খড়দহ থানার পুলিশ দ্বীপ অধিকারী, দেবজিৎ দাস, শিবম দাস ও আকাশ নষ্করকে গ্রেফতার করে শুক্রবার ব্যারাকপুরে মহাকুমা আদালতে পেশ করে।ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারা অর্থাৎ খুনের মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর