পঞ্চায়েতে তৃণমূলের নয়া মুখে জোর, কড়া পদক্ষেপ নির্দল কাঁটা নিয়েও

দলের প্রার্থী নির্বাচনকে ঘিরে পঞ্চায়েতের নীচের দুই স্তরে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে কার্যত বিপ্লব ঘটাতে চলেছে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। তার জন্য গত শুক্রবার থেকে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়ন জমা(Nomination File) নেওয়ার পালা। প্রথম দু’দিনে সব মিলিয়ে ১১ হাজার ১২৮টি মনোনয়ন জমা পড়েছে। মনোনয়ন জমা দেওয়ার নিরিখে বাকিদের অনেক পিছনে ফেলে দিয়েছে বিজেপি(BJP)। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। অনেক পিছিয়ে তৃণমূল। এই দুই দিনে বিজেপি একাই মনোনয়ন দিয়েছে ৪,৯০৩টি। দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। তারা এই দু’দিনে মনোনয়ন জমা করেছে ৪,২৪৯টি। তৃতীয় স্থানে কংগ্রেস, তারা ৭১৭টি মনোনয়ন জমা দিয়েছে। বহু পিছিয়ে রয়েছে শাসকদল তৃণমূল(TMC)। তারা এই দু’দিনে মনোনয়ন জমা দিয়েছে মোট ৬৩৩টি। কেন তৃণমূল পিছিয়ে তার রহস্য খুঁজতে গিয়েই উঠে এল বেশ চাঞ্চল্যকর তথ্য। কার্যত পঞ্চায়েতের নীচের দুই স্তরে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে কার্যত বিপ্লব ঘটাতে চলেছে রাজ্যের শাসক দল।

আরও পড়ুন ফ্ল্যাটের মালিককেও জমির পরচা দেবে মমতার সরকার

কী সেই বিপল্প? জানা গিয়েছে, রাজ্যে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩,৩১৭টি, পঞ্চায়েত সমিতি ৩৪১টি এবং জেলা পরিষদের সংখ্যা ২০টি। এই সবকটিতেই প্রার্থী দেবে তৃণমূল কিন্তু জেলা পরিষদের স্তরে আগেকার মুখের খুব একটা অদলবদল ঘটানো হচ্ছে না। বরঞ্চ সেখানে কিছু প্রার্থীর আসন বদল ঘটানো হচ্ছে। নতুন আসনে নতুন মুখও তুলে আনা হচ্ছে। পুরোনো মুখও রাখা থাকছে। কিন্তু পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত স্তরে ব্যাপক রদবদল করা হচ্ছে। সিংহভাগ ক্ষেত্রেই পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের শিকে এবার ছিঁড়ছে না। এমনকি আগেকার পঞ্চায়েত সদস্যরাও এবার টিকিট পাচ্ছেন না। আগামিকালের মধ্যেই রাজ্যের সব দলীয় জেলা নেতৃত্বর কাছে প্রার্থী তালিকা চলে যাবে। সেই তালিকা মেনে আগামিকাল থেকেই তৃণমূলের অফিশিয়াল প্রার্থীদের মনোনয়নের পালা শুরু হয়ে যাবে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবার তিন ধাপে প্রার্থী বাছাই করা হয়েছে। প্রায় দু’মাস আগে প্রতিটি জেলা নেতৃত্ব প্রথমে প্রার্থী তালিকা ঠিক করেছিল। পরে দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নবজোয়ার কর্মসূচিতে বুথস্তরের নেতারা ভোট দিয়ে প্রার্থী নির্বাচন করেছেন। সেই তালিকা রাজ্য নেতৃত্বর কাছে জমা পড়েছে। সেই তালিকাও যাচাই করা হয়েছে।

আরও পড়ুন নির্বাচনী সভা করতেও লাগবে OC’র অনুমতি, শুরু বিতর্ক

সম্প্রতি রাজ্যের প্রতিটি জেলার দলীয় জেলা নেতৃত্বরা প্রতিটি ব্লকের নেতাদের সঙ্গে বৈঠকে বসে প্রার্থী তালিকা ঠিক করে। শনিবার সেই প্রক্রিয়া শেষ হয়েছে। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ তিন স্তরের প্রার্থী নিয়েই আলোচনা হয়েছে। জেলা পরিষদের অধিকাংশ কর্মাধ্যক্ষকে প্রার্থী সুপারিশ গিয়েছে। তবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য নেতৃত্ব নিজেদের হাতেই রাখছে। কয়েকজন জেলা পরিষদ সদস্যর আসন বদল করা হচ্ছে। পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী তালিকা শনিবারই চূড়ান্ত হয়ে গিয়েছে। আর সেখানেই ব্যাপক হাতে রদবদল করা হচ্ছে। প্রধান্য দেওয়া হচ্ছে নতুন মুখ ও মহিলা মুখকে। জোড়াফুল নেতৃত্বের দাবি, নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের প্রার্থী করার আশ্বাস দিয়েছিলেন ও এখন দিচ্ছেন। মানুষের সঙ্গে যাঁদের যোগাযোগ রয়েছে, তাঁরাই টিকিট পাবেন বলে জানিয়েছিলেন। কোনও দুর্নীতিগ্রস্ত নেতা টিকিট পাবে না বলে সাফ জানানো হয়েছে। সেই ফর্মুলাতেই প্রার্থী নির্বাচন হয়েছে। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে স্থানীয়দের মতামত সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একটি সংস্থা এলাকায় ঘুরেঘুরে মানুষের মতামত সংগ্রহ করেছিল। জেলা পরিষদের প্রার্থী নির্বাচনে স্থানীয়দের পাশাপাশি ব্লকের সভাপতি ও বিধায়কদের মতামতও গুরুত্ব পেয়েছে। অন্যান্য বার টিকিট না পেয়ে অনেকে নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়াতেন। ভোটে জেতার পর আবার তাঁরা দলে ফিরত। নেতৃত্ব তাদের প্রতি আগে সেভাবে কঠোর পদক্ষেপ নিত না। কিন্তু, এবার ঠিক হয়েছে দলের নির্দেশের বাইরে গিয়ে যারা মনোননয়নপত্র জমা করবে তাদের তৎক্ষণাৎ বহিষ্কার করা হবে। ভোটে জিতলেও দল ফিরিয়ে নেবে না।

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত