এই মুহূর্তে

‘‌বিজেপির সঙ্গে সিপিএম–আইএসএফ–হুমায়ুনের দল জোট করেছে’‌, বিস্ফোরক প্রতীক উর

নিজস্ব প্রতিনিধি:‌ সদ্য একটি স্টিং অপারেশনের ভিডিও রাজ্য–রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। কারণ সেখানে হুমায়ুন কবীরকে বিস্ফোরক কিছু তথ্য বলতে শোনা গিয়েছে। যার ফলে জড়িয়ে গিয়েছে পিএমও, শুভেন্দু অধিকারী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গোপনে যে ছক করা হয়েছে তা উঠে এসেছে ওই ভিডিও’‌তে। তাহলে কি কোনও গোপন আঁতাত হয়েছে?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার সেখানে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের সদ্য মুখপাত্র প্রতীক উর রহমানের।

এদিকে বিজেপির সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের হাজার কোটি টাকার ‘ডিল’ নিয়ে স্টিং অপারেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আজ, শনিবার মুর্শিদাবাদের রেজিনগর থেকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরই এই বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ভাগ করতেই এই ডিল হয়েছে বলে অভিযোগ তুললেন প্রতীক উর। এই নিয়ে তৃণমূল মুখপার প্রতীক উর রহমানের অভিযোগ, ‘‌বিজেপি–আরএসএসের সঙ্গে রাতের অন্ধকারে সিপিএম, আইএসএফ আর হুমায়ুন কবীরের দল জোট করেছে। তাদের মধ্যে হাজার হাজার কোটি টাকার ডিল হয়েছে।’‌ পাণ্ডবেশ্বরে নির্বাচনী জনসভা থেকে বিরোধীদের নিয়ে এই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের তারকা প্রচারক প্রতীক উর।

অন্যদিকে এই নিয়ে ঘাসফুল শিবিরের পক্ষ থেকেও অভিযোগ তোলা হয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে ট্যাগ করে লিখেছে—‘‌একটি বিস্ফোরক ভিডিওতে হুমায়ুন কবীরকে ক্যামেরার সামনে দাবি করতে দেখা গিয়েছে যে, বিজেপি তাঁকে ১০০০ কোটি টাকা দিয়েছে। শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা, মোহন যাদব এবং খোদ পিএমও’‌র সঙ্গে যোগাযোগ করে তিনি বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ভিডিওটি ফাঁস হওয়ার পর থেকে হুমায়ুন কবীর মরিয়া হয়ে এটিকে এআই নির্মিত বলে দাবি করছেন। আর আজ স্বয়ং নরেন্দ্র মোদি ভুয়ো ভিডিওর কথা বলে হুমায়ুনকে সমর্থন করলেন।’‌

এছাড়া সদ্য সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রতীক উর। এদিন জনসভা থেকে আরাবুল ইস্যুতে আইএসএফ’‌কে কটাক্ষ করেন তিনি। তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন আরাবুল ইসলাম। তাঁকে ক্যানিং পূর্ব থেকে টিকিট দিয়েছে আইএসএফ। এই নিয়ে নওশাদ সিদ্দিকীর দলকে কটাক্ষ করে প্রতীক উর বলেন, ‘‌এখন আরাবুলকে নিয়ে সমস্যা হচ্ছে না? রাতের অন্ধকারে কোন আইএসএফ নেতা কোন বিজেপি নেতার সঙ্গে সেটিং করেছে? কত টাকা পেয়েছে। শুধুমাত্র মুখে সেকুলার বলে মাথায় টুপি দিয়ে মুসলিমদের ভোট কাটা হচ্ছে। বিজেপিকে সুবিধা করে দিতেই এসব করা হচ্ছে। বিজেপি বাংলা বিরোধী।’‌

Published by:

Share Link:

More Releted News:

নন্দীগ্রামের ৪৩ তৃণমূল নেতাকে NIA র নোটিশ, ১৭ এপ্রিল হাজিরার নির্দেশ

অভিষেকের হাত ধরে রেজিনগরে বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মইনুল যোগ দিলেন তৃণমূলে

বৈশাখ শুরুর আগেই বঙ্গে তাপমাত্রার পারদ চড় চড়িয়ে বাড়বে, কলকাতায় ৩৭ ও জেলায় ৪০ডিগ্রী

ভোট প্রচারে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা, একাধিক সভা মুর্শিদাবাদ-মালদা-পুরুলিয়ায়

শিলিগুড়িতে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে মোদির রোড শো

দৃষ্টি ঘোরাতে নয়া তত্ত্ব হুমায়ুনের, পাল্টা কড়া আক্রমণে ওয়াইসির দল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ