দলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতা পেলেন খুনের হুমকি !

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: দলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতা পেলেন খুনের হুমকি।তৃণমূলের রাজ্য নেতাকে খুনের হুমকি দিলেন জেলা সভাপতি।কুরবান শার মতো খুন হয়ে যেতে পারি আতঙ্কিত রাজ্য নেতা। জোর শোরগোল শুরু।বিগত বেশ কয়েকমাস যাবত দলের একাংশের দুর্নীতি নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্য যুব সহ সভাপতি পার্থসারথি মাইতি(Partha Sarathi Maity)।যার কারণে বেশ কয়েকবার অস্বস্তিতে পড়েছিল তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব।এবার মুখ খোলায় পার্থসারথি মাইতিকে খুনের হুমকি দিলেন তৃণমূলেরই জেলা সভাপতি সুজিত রায়।

অন্তত এমনটাই অভিযোগ পার্থসারথির।আর এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব সহ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।ইতিমধ্যেই রাজ্য সভাপতি সায়নী ঘোষ(Sayani Ghosh) সহ জেলা পুলিশ সুপার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Bandopadhay) দফতরে ই- মেল এ জানিয়েছেন তিনি।পার্থসারথি বলেন, এই জেলা সভাপতি যে ভাষায় কথা বলেছেন তাতে বোঝা যাচ্ছে তিনি anti social।তিনি আতঙ্কিত ।গত 2019 সালে পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহ দলের দুর্নীতির অভিযোগ করায় খুন হতে হয়েছিল। তার মতন দ্বিতীয় কুরবান শা হয়ে যেতে পারি এমনটাই আশঙ্কা করছেন তিনি।

তবে তিনি মমতা ব্যানার্জীকে(Mamata Banerjee) দেখে দল করেছেন,তাই আপাতত তিনি দল ছাড়ছেন না।যদিও পুরো ব্যাপার নিয়ে কটাক্ষ বিজেপির। স্থানীয় বিজেপির দাবি কাক কাকের মাংস খায় না।এতদিন তৃণমূল বিজেপি কর্মীদের খুন করেছেন,এবার নিজের দলের লোকদের খুনের হুমকি দিচ্ছে।চোরদের সাথে থাকছেন কেনো?সেই নিয়েও প্রশ্ন তোলে বিজেপি।তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও