কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন হুমায়ুন কবীর, সাসপেন্ডেড বিধায়কের দাবি কী?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ভরতপুরের তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক এখন রাজ্য–রাজনীতিতে চর্চিত বিষয় হয়ে উঠেছেন। কখনও বাবরি মসজিদের শিলান্যাস, কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়া, টাকার পাহাড় গুণতে মেশিন নিয়ে আসা থেকে শুরু করে বিধায়ক পদ ছাড়া নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ার ঘটনা দেখেছে রাজ্যবাসী। এবার আরও একধাপ এগিয়ে কলকাতা হাইকোর্টে যাচ্ছেন বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর এই প্রত্যেকদিন নতুন নতুন পদক্ষেপকে অনেকে নাটক হিসাবে দেখছেন।

এদিকে এতকিছু ঘটানোর পর কলকাতা হাইকোর্টে হুমায়ুনের যাওয়ার তোড়জোড় যে আর একটা নাটক তেমনই মনে করছেন রাজ্য–রাজনীতির কারবারিরা। এখন হুমায়ুন দাবি করছেন, তিনি নাকি প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তাই তাঁর এখন নিরাপত্তার প্রয়োজন। এই নিরাপত্তা চাইতেই এবার কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়তে চলেছেন সাসপেন্ডেড বিধায়ক। এই বিষয়ে সাসপেন্ডেড বিধায়ক বলেন, ‘‌সেন্ট্রাল গর্ভমেন্ট আমাকে নিরাপত্তা দিতে চেয়ে লোক পাঠিয়েছিল। কিন্তু আমি বলেছি, আমি আগে কলকাতা হাইকোর্টে যাব। আর কলকাতা হাইকোর্ট যদি আমাকে নিরাপত্তা দেয়, তাহলে সেই অনুযায়ী নিরাপত্তা নেব।’‌

অন্যদিকে হুমায়ুনের কাজকর্ম নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকী সরাসরি হুমায়ুনকে গ্রেফতার করতে নির্দেশ দিয়েছিলেন। কারণ হুমায়ুনের কাজের সঙ্গে দেশবিরোধী কার্যকলাপ রয়েছে বলে মনে করেন রাজ্যপাল। ওই উদ্ভূত পরিস্থিতিতে ত্ণমূল কংগ্রেস ভরতপুরের বিধায়ককে দল থেকে সাসপেন্ড করে। আর তারপরই হুমায়ুন সোচ্চার হতে শুরু করেন। হুমায়ুন কবীরের বক্তব্য, ‘‌এমনিই শাসকদলের সবাই বলছে, আমি নাকি বিজেপি দ্বারা প্রভাবিত। এরপর যদি আমি কেন্দ্রের নিরাপত্তা গ্রহণ করি তাহলে তৃণমূলের নেতারা আরও বলার সুযোগ পেয়ে যাবে। আমাকে আমার এক ঘনিষ্ঠ শিল্পপতি নিজের দায়িত্বে আমাকে সিকিউরিটি গার্ড দিচ্ছেন। হায়দরাবাদ থেকে ৮ জন এসেছেন।’‌

এছাড়া প্রশ্ন উঠছে, হুমায়ুন কবীর নিরাপত্তাহীনতায় কেন ভুগছেন?‌ কেন নিরাপত্তার প্রয়োজন?‌ কারা হুমকি দিচ্ছে প্রাণনাশের?‌ এসবের সরাসরি কোনও উত্তর দেননি হুমায়ুন। সাসপেন্ডেড বিধায়কের কথায়, ‘‌রোজ বাইরের রাজ্য থেকে ফোন আসছে। প্রাণনাশের হুমকি আসছে। তাই নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়ে রাজ্য সরকার এবং পুলিশকে ইমেল করব। নিরাপত্তা নিয়ে কেন্দ্রকেও বলব। যেভাবে আমার কাছে বারবার হুমকি ফোন আসছে, তাতে বাড়তি নিরাপত্তা দরকার।’‌

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা