জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে সমাজমাধ্যমে জোরকদমে প্রচার শুরু তৃণমূল কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি:এখন শুধু সময়ের অপেক্ষা। কয়েকদিন পরেই পুরীর আদলে দিঘায় খুলতে চলেছে জগন্নাথদেবের মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই উদ্বোধন হবে এটির। রাজ্যস্তর পেড়িয়ে, জাতীয়স্তর ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে একে মেগা ইভেন্টে রূপ দিতে বদ্ধপরিকর মমতা সরকার।

মন্দির উদ্বোধনের প্রস্তুতি থেকে শুরু করে সমস্ত রকম কাজের ব্যবস্থাপনা দেখার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নের সভাগৃহ থেকে বৈঠকও সেরেছেন তিনি। এবার এই মন্দির নিয়ে এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে ঘাসফুল শিবির।

সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে তৃণমূল কংগ্রেস লিখেছে, “কলিঙ্গ স্থাপত্যে মোড়া, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে প্রস্তুত দিঘার জগন্নাথ মন্দির। আগামী ৩০ এপ্রিল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শুভ উদ্বোধন হবে এই মন্দিরের। ভিডিওর মাধ্যমে মন্দির সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। বলা হয়েছে, ২০ একর জমিতে তৈরি হচ্ছে এটি। ২৫০ কোটি টাকা খরচ করে মন্দিরটি তৈরি হয়েছে।

জানা গিয়েছে, অক্ষয় তৃতীয়াতে হবে মন্দিরের উদ্বোধন। ২৯ এপ্রিল হবে যজ্ঞের অনু্ষ্ঠান। সেদিন পাঁচমন্ত্রী, মুখ্যসচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি দিঘায় চলে যাবেন। উপস্থিত থাকবেন শিল্পপতিরাও। ৩০ এপ্রিল, বিকেল ৩টে থেকে ৩টে ১০ মিনিটের মধ্যে মন্দিরের উদ্বোধন হবে।

কুম্ভমেলার মত পদপিষ্টের ঘটনা যাতে না ঘটে তার জন্য আগে ভাগে ব্যবস্থা নেওয়া হয়েছে। দীঘায় সামগ্রিক নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাস, পুলক রায়, স্নেহাশিস চক্রবর্তী, সুজিত বসু এবং ইন্দ্রনীল সেনকে।

২৮ এপ্রিল থেকেই যাননিয়ন্ত্রণ করা হবে।  প্রবীণদের কথা মাথায় রেখে সেইসময় মন্দির চত্বরে পৌঁছনোর জন্য গ্রিন কারেরও ব্যবস্থা রাখা হবে। পুণ্যার্থীদের জন্য থাকবে স্থায়ী ধ্বজা, পেঁড়া এবং শুকনো গজার স্টল।

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ