লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে রাজ্য বাজেটে, জনগণের দুয়ারে প্রচারে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়ানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প জনমানসে প্রভাব বিস্তার করেছে তা বলার অপেক্ষা রাখে না। তাই এবার ৫০০ টাকা বৃদ্ধি নিয়ে প্রচারে নামছে তৃণমূল। লক্ষ্মীর ভান্ডারের কারণে গ্রামের প্রান্তিক মানুযষের কতটা সুবিধা হয়েছে আরও কী কী হতে পারে, তাই নিয়ে প্রচার করতে চাইছে ঘাসফুল শিবির।

জানা গিয়েছে, বাঁকুড়াতে লক্ষ্মীর ভাঁড় নিয়ে মিছিল করেছেন মহিলারা। তৃণমূলের নেতা নেত্রীরা বাড়ি বাড়িতে গিয়ে লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বৃদ্ধি নিয়ে কথা বলতে গিয়েছে। দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী ও কর্মীদের মিষ্টিমুখও করান। তৃণমূলের বাঁকুড়া সংগঠন সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডারে একলপ্তে ৫০০ টাকা ভাতা বৃদ্ধি করে মা মাটি মানুষের সরকার মহিলা সশক্তিকরণের বার্তা দিয়েছে। এরফলে মা-বোনেদের অনেক উপকার হবে। তৃণমূলের মিছিলে বড় ফ্লেক্স ছিল। সেখানে লেখা ছিল, কথা দিয়ে কথা রাখেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তাঁরা।

শুধু মহিলারাই নয়, মুখ্যমন্ত্রী ভেবেছেন কৃষক, খেতমজুর, অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের কথাও। বাঁকুড়া শহরের সাধারণ মহিলারা জানাচ্ছেন, আগে নিজের সামান্য ইচ্ছে পূরণ করার জন্য স্বামীর কাছে হাত পাততে হতো। এখন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নিজের ইচ্ছেমোত কিনতে পারেন তাঁরা। টাকা বাঁচিয়ে সন্তানদের পড়াশোনাতেও খরচ করতে পারেন। আবার অনেকে স্বনির্ভর গোষ্ঠীর মাসিক কিস্তি মেটান। ২৬-র নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারকে জনমানসের মধ্যে আরো বেশি করে ছড়িয়ে দিতে চায় তৃণমূল। তাই তাঁরা ৫০০ টাকা বৃদ্ধির পরে এটি নিয়ে বাড়ি বাড়ি প্রচার করতে চাইছে।

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘আমার ছবির বিকৃতি বন্ধ করুন’, ‘ডিপফেক’-এর বিরুদ্ধে আইনি হুঁশিয়ারি ম্রুণালের

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ