২৮, ২৯ মার্চ ভারত বনধ ডাকল বামেরা

কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে ভারত বনধের ডাক দিল বামেরা। আগামী ২৮ এবং ২৯ মার্চ দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে ভারত বনধের ডাক দিল বামেরা। আগামী ২৮ এবং ২৯ মার্চ দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। ‘জনগণকে বাঁচাও এবং জাতিকে বাঁচাও’ নামে কর্মসূচি নিয়ে ১২ দফা দাবিতে দু’দিন ব্যাপী ভারতজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনের নেতৃত্ব। বামেদের এই ধর্মঘটে সামিল হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চাও। শনিবার একটি বিবৃতিতে রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু  এই বনধের কথা ঘোষণা করেন। ‘মোদি সরকারের জনবিরোধী, শ্রমিক বিরোধী এবং দেশ বিরোধী ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে এই ভারত বনধ ডাকা হয়েছে বলে বামফ্রন্ট চেয়ারম্যান এদিন বলেন।

গত ফেব্রুয়ারি মাসে ২৩ ও ২৪ তারিখে কৃষকদের ৫ দফা দাবি সহ ১২ দফা দাবিতে ভারতজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস(CITU)। ‘দেশ বাঁচাও, জনগণ বাঁচাও’ স্লোগান তুলে ধর্মঘটের ডাক দিয়েছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। বনধের সমর্থনে সেসময় জেলা কনভেনশনও করেন শ্রমিক সংগঠন নেতৃত্ব। অন্যদিকে বাংলায় পুরভোটে অনিয়মের অভিযোগ তুলে ২৮ ফেব্রুয়ারি সারা বাংলায় ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছিল বিরোধীদল বিজেপি।

বামেদের ডাকা ভারত বনধ নিয়ে সমালোচনায় সরব হয়েছে শাসকদল। পাশাপাশি, বনধের দিন যানবাহন চলাচল স্বাভাবিক রাখা থেকে শুরু করে দোকানপাট খোলা থাকবে বলে মত শাসকদলের কর্মীদের। ট্রেন ইউনিয়নগুলির ডাকা এই বনধকে সমর্থন করেছে সংযুক্ত কিষাণ মোর্চা। একইসঙ্গে সংযুক্ত কিষাণ মোর্চা ভারত বনধের এই দুই দিন গ্রাম বনধের ডাক দিয়েছে। পশ্চিমবঙ্গেও এই ধর্মঘটকে সফল করতে শ্রমিক ও কর্মচারী সংগঠনগুলি ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন বিমান বসু।

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তীতে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ