তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন নন্দীগ্রামের পুণ্যার্থী, জখম ২

। গতকাল তারকেশ্বর মন্দিরে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভক্তের। আহত হয়েছেন আরও ২ ভক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রাবণ মেলা শুরু হয়ে গিয়েছে তাও দুই সপ্তাহ হয়ে গেল। ৩ অগস্ট শ্রাবণের দ্বিতীয় সোমবার। এই সময়ে তারকেশ্বরে ভক্তদের ভিড় উপ্‌চে পড়ে। রাজ্যের কোণে কোণে থেকে ভক্তরা শিবের মাথায় জল ঢালতে শিব ধাম হিসেবে পরিচিত তারকেশ্বরে ভিড় জমান। ভক্ত দের উন্মাদনা চোখে পড়ার মতো হয়। অনেকে হেঁটে হেঁটে, কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বরে যান। এই সময়ে মাসজুড়ে তারকেশ্বর মন্দির প্রাঙ্গণে বিশাল মেলার আয়োজন করা হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু তার মাঝেই বিপত্তি। গতকাল তারকেশ্বর মন্দিরে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভক্তের। আহত হয়েছেন আরও ২ ভক্ত।

ঘটনাটি ঘটেছে, গতকাল রবিবার গভীর রাতে মালিয়া ও গোপিনগরের মাঝামাঝি এলাকায়। মৃত যুবকের নাম সূর্য মাইতি(১৮)। বাড়ি নন্দীগ্রামের সোনাচূড়ায়। ঘটনায় আরও দুই জলযাত্রী জখম হয়ে ছেন। তাঁদের আরামবাগ মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁরা চিকিৎসাধীন। জানা গিয়েছে, জখমদের দেখতে সোমবার (৩ অগস্ট) হাসপাতালে যান আরামবাগ ও পুরশুড়ার বিধায়করা। তাঁরা জখমদের চিকিৎসার তদরকি করছেন। স্থানীয় সূত্রের খবর, গতকাল শিবের মাথায় জল ঢালার জন্য শেওড়াফুলি থেকে জল তুলে একটি মোটরভ্যানে চেপে তারকেশ্বরের দিকে যাচ্ছিলেন নন্দীগ্রামের সোনাচূড়ার বসবাসকারী বেশ কয়েকজন যুবক। পথে মালিয়ার কাছে একটি চারচাকা গাড়ি তাঁদের মোটরভ্যানে সজোরে ধাক্কা মেরে পালায়। ঘটনায় তিন যুবক গুরুতর জখম হন।

তাঁদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সূর্যকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। আর বাকিরা চিকিৎসাধীন। এদিন আহতদের হাসপাতালে দেখতে গিয়ে আরামবাগ ও পুরশুড়ার বিধায়ক জানিয়েছেন, জখমদের চিকিৎসা চলছে। মৃতের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই। দ্রুত ময়নাতদন্ত করে দেহ বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আরও ১০-১২ জন ওই মোটরভ্যানে ছিলেন, কিন্তু তারা সেভাবে আহত হননি।

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের!

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

সিজেপি আন্দোলনকারীকে ধর্ষণ-খুনের হুমকি, কড়া নিন্দায় সরব ভূমি পেডনেকার

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! ‘হেরো’ অপবাদ ঘুচিয়ে বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের