মিড-ডে মিল রান্নায় পরিচ্ছনতা বিষয়ে প্রশিক্ষণ শিবির বালুরঘাটে

স্কুলের মিড ডে মিল রান্নার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছনতা বজায় রাখার বিষয়ে শুরু হল প্রশিক্ষণ শিবির। তিন ধরে এই শিবির চলবে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিবেদক: স্কুলের মিড ডে মিল রান্নার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছনতা বজায় রাখার বিষয়ে শুরু হল প্রশিক্ষণ শিবির। বালুরঘাটে  স্বনির্ভর দলগুলিকে নিয়ে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। তিন ধরে এই শিবির চলবে বলে জানা গিয়েছে। প্রতিদিন ১০০ জন কর্মীকে ওই শিবিরে প্রশিক্ষন দেওয়া হচ্ছে। মূলত কী ভাবে পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি করা হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উৎর্কষ বাংলার সহযোগিতায় ও বালুরঘাট পুরসভার উদ্যোগে বালুরঘাট পুরসভার অধীনে থাকা বিভিন্ন স্কুলের স্বনির্ভর দলগুলিকে নিয়ে এই প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হচ্ছে। বালুরঘাট পুরসভার নিজস্ব কম্পলেক্সে  চলা এই প্রশিক্ষন শিবির তিনদিন ধরে  চলবে। প্রতিদিন ১০০ জন কর্মীকে এই প্রশিক্ষন দেওয়া হচ্ছে। শিবিরের প্রশিক্ষক সৌমিত্র দাস জানান দীর্ঘ করোনাকাল কাটিয়ে আসার পর মিড ডে মিলের রান্নার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি হয়ে পড়েছে। সেদিকে লক্ষ রেখেই স্বনির্ভর দলের সদস্যদের পরিচ্ছন্নতা কী ভাবে বজায় রেখে খাবার তৈরি করা হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ-কালে তাদের ভুল ত্রুটিগুলি শুধরে দেওয়ার পাশাপাশি কাজ করার পদ্ধতিও শিখিয়ে দেওয়া হচ্ছে।

বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী এই উদ্যোগের জন্য পুরো কৃতিত্ব দিয়েছেন  রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তাঁর দাবি মুখ্যমন্ত্রীর এই মানবিকতার জন্য আজ মহিলারা নিজেদেরকে সাবলম্বী করে তুলে সমাজে নিজেদের উন্নতর করে তুলতে সক্ষম হচ্ছেন। সেদিকে লক্ষ্য রেখে শহরের বিদ্যালয়ের মিড ডে মিল রান্নার স্বনির্ভর দলগুলিকে নিয়ে শিক্ষিত শেফ দিয়ে উৎর্কষ বাংলার সহযোগিতায় এই প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলার প্রয়াস চালাচ্ছে বালুরঘাট পুরসভা।

বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা, অভিনব উদ্যোগ ফুলিয়ার তাঁত শিল্পীদের

ধর্ষণের মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

কাঁওয়ার যাত্রা থামিয়ে মুসলিম শিক্ষককে শেষ শ্রদ্ধা, সম্প্রীতির নজির বিজনোরে

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের