চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেওয়াল লিখন নিজের হাতেই মুছে দিলেন তৃণমূল কাউন্সিলর

নিজস্ব প্রতিনিধি: পুরভোটে বিশাল ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল-কংগ্রেস।  ১০৮ টি পুরসভার মধ্যে ১০২টি-তে সহজেই বাজিমাত করেছে শাসক দল। তবে ভোটপর্ব মিটে যাওয়ার পরে প্রচারের দেওয়াল লিখন মোছার কাজে দলীয় কর্মীদের নিয়ে পথে নেমে পড়লেন তৃণমূল কাউন্সিলর। এমন চিত্রই ফুটে উঠল জলপাইগুড়ি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। 

পুরভোট পর্ব মিটে গেলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট প্রচারে ব্যবহৃত ফ্ল্যাগ এখনও শহরজুড়ে ছড়িয়ে রয়েছে। কোথাও আবার সেগুলি হাওয়ায় ছিড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। শহরের বিভিন্ন অলিগলিতে দেওয়াল লিখনগুলি একইভাবে রয়ে গেছে। যা থেকে  দৃশ্য দূষণ হচ্ছে বলে অভিযোগ।

এবার সেই অভিযোগ কানে আসতেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখন মুছে ফেলার কাজ শুরু করে দিলেন জলপাইগুড়ি পৌরসভার ১৭ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা রাজবংশী সমাজের অন্যতম বিশিষ্টজন দিলীপ কুমার বর্মা। 

তিনি বলেন, ‘এই ভাবে দেওয়াল লিখনগুলি দীর্ঘদিন ধরে লেখা থাকলে দেখতে বাজে লাগে। তাই আজ আমি আমার এলাকার দেওয়াল মোছার কাজ শুরু করে দিয়েছি। আজকেই কাজ শেষ হয়ে যাবে’। 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ