ব্যান্ডেলে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা! গাড়ি ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যান্ডেলে তৃণমূলকর্মীর গাড়ি ও বাড়িতে ঢিল ছুঁড়ে কাঁচ ভাঙচুর! ঘটনার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ইতিমধ্যে, পুলিশে অভিযোগ জানানো হয়েছে। প্রকাশ্যে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, ব্যান্ডেল নিউ মসজিদ এলাকার বাসিন্দা প্রদীপ ঝাঁ তৃণমূল কর্মিী। তাঁর অভিযোগ, গতকাল (৭ এপ্রিল) রাত দুটো নাগাদ সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আচমকা ঘরের কাঁচ ভেঙে পড়ার শব্দ পান। ঘুম থেকে উঠে দেখেন জানলার কাঁচ ভেঙে খাটের উপর পড়েছে। বাড়ির বাইরে তাঁর একটি স্করপিও গাড়ি থাকে। সেই গাড়িতেও ঢিল ছুঁড়ে মারা হয়েছে।

বাড়িতে থাকা সিসি ক্যামেরায় দেখা যায়, দুজন রাতের অন্ধকারে এলাকায় ঘোরাঘুরি করছিল। তারপর ঢিল ছুঁড়ে পালিয়ে যাচ্ছে। তৃণমূল কর্মীর আরও অভিযোগ, যারা ঢিল মেরেছে তাদের তিনি চিনতে পেরেছেন। তারা বিজেপি করে। এর আগেও তাদের সঙ্গে তৃণমূল-বিজেপি নিয়ে অশান্তি হয়েছে। এলাকায় তাদের দুষ্কৃতি যোগ রয়েছে। অসিত মজুমদারের জন্য তারা নিষ্ক্রিয় ছিল এতদিন। এবার ভোটে অসিত মজুমদার প্রার্থী না হওয়ার পরই তারা আবার সক্রিয় হয়েছে। ভোটে জিতলে কি হবে সেটাই চিন্তার। এই ঘটনায় পুলিশে অভিযোগ করেছেন ওই তৃণমূল কর্মী। চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগের সঙ্গে অভিযুক্তদের ছবি দেখিয়ে তৃণমূল কর্মীর দাবি,  বিজেপি এদের প্রশ্রয় দিচ্ছে। ঝামেলা-অশান্তি করে পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১