ঝাঁপ দিয়েও বাঁচল না প্রাণ, লরি চাপা দুই শ্রমিক

একটি মালবাহী লরি নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনায় মৃত্যু হল দুই শ্রমিকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার মালবাজারের ক্রান্তি ব্লকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি মালবাহী লরি নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনায় মৃত্যু হল দুই শ্রমিকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার মালবাজারের ক্রান্তি ব্লকের দক্ষিণ খালপাড়া গ্রামে। দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাতটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। জলপাইগুড়ি জেলার মালবাজারের ক্রান্তি ব্লকের দক্ষিণ খালপাড়া গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত দুই শ্রমিকের নাম, শঙ্কর খেরিয়া ও মনিরুল ইসলাম। শঙ্করের বয়স ১৯ বছর, মনিরুলের বয়স ২৮ বছর বলে জানা গিয়েছে। দুজনেই উত্তর মাটিয়ালি এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দক্ষিণ খালপাড়া গ্রামের শালডাঙ্গা ব্রিজ থেকে নামার সময় আচমকা মালবাহী লরিটি ব্রেক ফেল করে। এর পর রাস্তার পাশে জলাশয়ের মধ্যে পড়ে যায় লরিটি। সেই সময় ওই লরিতে ছিলেন শঙ্কর ও মনিরুল। লরিটি নিয়ন্ত্রণ হারিয়েছে বুঝতে পেরে দুজনেই লরি থেকে বাইরে ঝাঁপ দেন। কিন্তু তাতে শেষরক্ষা হল না। প্রাণ বাঁচল না দুই শ্রমিকের। দুজনেই নিয়ন্ত্রণ হারানো ওই লরিটিতে চাপা পড়েন। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ছুতে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাঁরা উদ্ধারঙ্করতে ততপরতা শুরু করেন। দক্ষিণ খালপাড়া গ্রামের বাসিন্দা মানিক আলম, শহিদুল ইসলাম, জাকির হোসেন, রঘু মন্ডল ও জয়নাল ইসলামরা উদ্ধার কাজে হাত লাগান। লরিতে চাপা পড়া দুই শ্রমিককে বাঁচানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু দেখা যায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্রান্তি ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও