এই মুহূর্তে

তুফানগঞ্জে পিকআপ ভ্যান থেকে ৫ লক্ষ ১৭ হাজার নগদ উদ্ধার, আটক ১ ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি,তুফানগঞ্জ: নির্বাচনী আবহে ফের বড়সড় নগদ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের তুফানগঞ্জে। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তুফানগঞ্জ থানার চৌপতি এলাকায় একটি পিকআপ ভ্যান(Pick Up Van) থেকে উদ্ধার হল নগদ ৫ লক্ষ ১৭ হাজার ২৫ টাকা।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী বিপুল পরিমাণ নগদ অর্থ একসঙ্গে বহন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই নিয়ম মেনেই সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে অভিযান চালায় নির্বাচন কমিশনের এসএসটি (Static Surveillance Team)।

অভিযান চলাকালীন ওই পিকআপ ভ্যানটি আটক করা হলে তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনার জেরে গাড়ির চালক, ফালাকাটার(Falakata) গোপনগর এলাকার বাসিন্দা দেবাশীষ দেবনাথকে আটক করা হয়েছে।পুলিশ ও প্রশাসনের প্রাথমিক অনুমান, নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ টাকা পাচার করা হচ্ছিল। যদিও আটক ব্যক্তির কাছ থেকে টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও সন্তোষজনক নথি এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

এই ঘটনায় শুরু হয়েছে জোর তদন্ত। উদ্ধার হওয়া টাকার উৎস, গন্তব্য এবং এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। নির্বাচনের আগে এ ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা ও নির্বাচনী স্বচ্ছতা নিয়ে।প্রসঙ্গত, নির্বাচন কমিশনের কড়া নজরদারির মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এভাবে নগদ উদ্ধার হওয়ার ঘটনা প্রশাসনের তৎপরতাকেই সামনে এনে দিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

Published by:

Share Link:

More Releted News:

নন্দীগ্রামের ৪৩ তৃণমূল নেতাকে NIA র নোটিশ, ১৭ এপ্রিল হাজিরার নির্দেশ

অভিষেকের হাত ধরে রেজিনগরে বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মইনুল যোগ দিলেন তৃণমূলে

বৈশাখ শুরুর আগেই বঙ্গে তাপমাত্রার পারদ চড় চড়িয়ে বাড়বে, কলকাতায় ৩৭ ও জেলায় ৪০ডিগ্রী

ভোট প্রচারে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা, একাধিক সভা মুর্শিদাবাদ-মালদা-পুরুলিয়ায়

শিলিগুড়িতে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে মোদির রোড শো

দৃষ্টি ঘোরাতে নয়া তত্ত্ব হুমায়ুনের, পাল্টা কড়া আক্রমণে ওয়াইসির দল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ