কিশোরীকে গণধর্ষণের অভিযোগে এক নাবালক-সহ গ্রেফতার দুই

ধৃতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানা এলাকায়। ধৃতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, ধৃত দুজনের মধ্যে একজন নাবালক রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলতলিতে দিদির বাড়িতে ঘুরতে গিয়েছিলেন কিশোরী এবং তার মা। মেলা উপলক্ষে দিদির বাড়িতে গিয়েছিল সে। মঙ্গলবার রাতে মেলা ঘুরে একা দিদির বাড়িতে ফিরছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময় তাকে একা পেয়ে জোর করে তুলে নিয়ে যায় কয়েকজন। এরপর সবাই মিলে ধর্ষণ করে নাবালিকাকে। নির্যাতিতা কিশোরীর উপর শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ। ফাঁকা মাঠে নাবালিকাকে ফেলে রেখেই অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার পর থেকে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। মানসিকভাবে ভেঙে পড়ে। গোটা ঘটনাটি নির্যাতিতা তার দিদি ও মাকে জানায়। এই ঘটনায় নাবালিকার পরিবারের তরফে বৃহস্পতিবার কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে কুলতলি থানার পুলিশ।

ঘটনার তদন্তে নেমে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। ধৃত দুজনের মধ্যে একজন নাবালক ও আরেকজনের নাম আবদুল মোল্লা বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পকসো এবং ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করা হয়েছে। তার গোপন জবানবন্দির জন্য শুক্রবার বারুইপুর আদালতে আবেদন জানানো হবে।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন