পুলিশি অভিযানে গ্রেফতার দুই বাংলাদেশি ও ভারতীয় দালাল

Share:

নিজস্ব প্রতিনিধি: এক বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে গ্রেফতার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর বুধবার ধানতলা থানার পুলিশ ১ জন বাংলাদেশি এবং ১ জন ভারতীয় দালালকে ধানতলা থানার দত্তফুলিয়ার নিবামনি এলাকা থেকে গ্রেফতার করেছে। ধৃত বাংলাদেশি ব্যক্তির নাম লাকি ভুঁইয়া। তার বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়।

ভারতীয় দালালের নাম ইমান আলি মণ্ডল। বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার আকাইপুর পূর্ব হুদা অঞ্চলে। পুলিশ আরও জানায় লাকি ভুঁইয়া নামে ওই বাংলাদেশি ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে বুধবার সকালে ভারতীয় দালাল ইমান আলি মণ্ডলের সহযোগিতায় প্রবেশ করে।

এরপরই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই দালাল এবং বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করে। ধৃতদের আজ পুলিশ হেফাজত চেয়ে রানাঘাট আদালতে পাঠায় নদিয়ার ধানতলা থানার পুলিশ।

বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ক্ষেত্রে অত্যন্ত কড়াকড়ি তৈরি হয়েছে। পাসপোর্ট ভিসা ছাড়া সীমান্ত পেরিয়ে বনগাঁ ও মালদা দিয়ে বহু বাংলাদেশি ভারতে প্রবেশ করে। তাদের মধ্যে অনেক সন্ত্রাসবাদীও থাকে। সেই জন্য বিএসএফ এর পক্ষ থেকে চালানো হয় কড়া নজরদারি। প্রায় সময় শোনা যায় পুলিশের হাতে ধরা পড়ে এই অনুপ্রবেশকারীরা।

গত ২২ এপ্রিল হাওড়া স্টেশনে পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছিল দুই অনুপ্রবেশকারী। তাদের কাছে ভারতে আসার বা থাকার কোনও বৈধ নথি-পত্র না থাকায় পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। হাওড়া স্টেশন থেকে দুই বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিশ।  ধৃতদের নাম আব্দুল্লাহ আলি ওরফে আব্দুল (৩৫) এবং ফরিদা বেগম (৪৫)।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ