অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ জেএলকেএম–এর দুই শীর্ষ নেতা, ঝালদায় বাড়ল শক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পুরুলিয়ার বাঘমু্ন্ডিতে সভা করতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সবভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই শক্তি বেড়ে গেল তৃণমূল কংগ্রেসের। জনসভা করার পাশপাশি তাঁর হাত ধরে যোগ দিলেন প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের দুই শীর্ষ নেতা। আজ, সোমবার পুরুলিয়ার বাঘমুন্ডিতে নির্বাচনী জনসভা করার পর সেখানে যোগ দেন ঝাড়খন্ড লোক তান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার (‌জেএলকেএম)‌ দু’‌জন শীর্ষ নেতা। এই দুই নেতাও বিজেপি বিরোধী। আর বিজেপির বিরুদ্ধে অলআউট লড়াই করে চলেছে তৃণমূল কংগ্রেস। তাই এই যোগদান বলে খবর।

এদিকে পুরুলিয়ার ঝালদার জনসভা মঞ্চে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ঝাড়খন্ড লোক তান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার (জেএলকেএম) পুরুলিয়া জেলার পশ্চিমাঞ্চল সভাপতি গোপাল মাহাতো এবং ঝালদা ১ ব্লকের কুড়মি সমাজের সভাপতি ভদ্রদুলাল মাহাতো। সেখানে ডায়মন্ডহারবারের সাংসদের সঙ্গে নানা কথা হয় এই দুই নেতার। এই যোগদানের ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস।

 

অন্যদিকে আজ, সোমবার বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সুশান্ত মাহাতোর সমর্থনে ঝালদা ১ নম্বর ব্লকের ইচাগ–কেন্দুয়াডিহি ১০৮ কুঞ্জ ময়দানের জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনসভা মঞ্চে জেএলকেএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেন। জেএলকেএম পুরুলিয়ার পশ্চিমাঞ্চলের সভাপতি গোপাল মাহাতো। পাশাপাশি যোগ দেন ঝালদা ১ নম্বর ব্লকের কুড়মি সমাজের সভাপতি ভদ্রদুলাল মাহাতো। বিধানসভা নির্বাচনের আগে এই দুজনের যোগদানে তৃণমূল কংগ্রেসের শক্তিবৃদ্ধি হল বলেই মনে করছেন জেলার তৃণমূল নেতৃত্ব।

এছাড়া বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরের সংগঠন কার শক্তিশালী?‌ এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ একদিকে বিজেপি নেতারা বলছেন, তাঁরা এবার ক্ষমতায় আসবেই। তাই তাঁরা আত্মতুষ্টিতে রয়েছেন। অপরদিকে বুথস্তর সংগঠন শক্তিশালী করে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। উন্নয়নই হাতিয়ার এই নির্বাচনে। ভোটের উত্তাপ টের পাওয়া যাচ্ছে চায়ের দোকান, আড্ডার ঠেকে। বিশেষ করে চায়ের দোকানগুলিতে সকাল, সন্ধ্যা নিয়ম করে ভোট–চর্চার আসর বসছে। আর সেখানেই এবার চর্চার কেন্দ্রবিন্দুতে হয়ে উঠল পুরুলিয়ার বাঘমুন্ডি।

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রীকে কুকথা বলা নয়ডার নাবালিকার বিরুদ্ধে কোনও মামলা নয়, জানাল দিল্লি পুলিশ

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ