রায়গঞ্জে গ্রেফতার দুই চিতাবাঘের চামড়া পাচারকারী

স্কুল ব্যাগে ভরে পাচার করা হচ্ছিল চিতাবাঘের চামড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল ব্যাগে ভরে পাচার করা হচ্ছিল চিতাবাঘের চামড়া। গোপন সূত্রে খবর পেয়ে পাচারকারীদের জালে পুরল বেলাবোবা রেঞ্জের বনকর্মীরা। সীমান্ত পেরিয়ে নেপালে পাচারের আগে উদ্ধার হল চিতাবাঘের চামড়া। ঘটনাটি ঘটেছে চাঞ্চল্য রাজগঞ্জে। প্রানীর দেহাংশ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।

শনিবাসরীয় সকালে বেলাকোবা রেঞ্জের অফিসার সঞ্জয় দত্তর কাছে গোপন সূত্রে বাঘের চামড়া পাচার হওযার খবর আসে। জানতে পারা যায় যে, একটি টাটা সুমো গাড়ি করে দার্জিলিং থেকে ৩ পাচারকারী নেপালে চিতাবাঘের চামড়া পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।

খবর পেয়েই দেরি না করে মোড়ে-মোড়ে টিম নিয়ে চেকিং শুরু করে সঞ্জয় দত্ত। এরপর নির্দিষ্ট নম্বরের গাড়ি আসতেই সেটিকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করেন বন দফতরের কর্মীরা। আচমকাই একটি স্কুল ব্যাগ থেকে চিতাবাঘের চামড়া উদ্ধার হয়। এরপর গাড়িতে থাকা ব্যক্তিদের মধ্যে দু’জনকে নামাতেই অপর একজন গাড়ি চালিয়ে পালিয়ে যায়। এরপর নাগালে দু’জনকে গ্রেফতার করে জলপাইগুড়ি আদালতে পাঠান রেঞ্জ অফিসার। ধৃতদের নাম হল শেরিং তামাং ও পাশাং লামা। এরা দার্জিলিং জেলার বাসিন্দা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২