বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গার পাড়ে হাওয়া খেতে গিয়েছিলেন তিন বন্ধু ও এক বান্ধবী। সেখানে গিয়েই তুমুল ঝামেলা চার বন্ধুর মধ্যে। রাগে দুই তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল বন্ধুরাই! প্রায় ১২ ঘন্টা কেটে গেলেও এখনও খোঁজ মেলেনি ১৮ বছর বয়সী দুই তরুণ তরুণীর। চাঞ্চল্যকর ঘটনা উত্তর চব্বিশ পরগনার ইছাপুর নবাবগঞ্জ ঘাটে। ইতিমধ্যেই অভিযুক্ত দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল, জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্তদের একজনের নাম আশুতোষ, বাড়ি উত্তরপাড়ার হিন্দমোটরে। অপরজনের নাম কুশল সাউ। বাড়ি ভাটপাড়ায়। আর গঙ্গায় তলিয়ে যাওয়া তরুণের নাম অভিষেক মণ্ডল। তরুণীর নাম ঐন্দ্রিলা কর্মকার। তাঁদের বাড়ি কোথায় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, গতকাল সোমবার (২০ জুলাই) নবাবগঞ্জ গঙ্গার ঘাটে বসেছিলেন ওই তিন তরুণ এবং এক তরুণী। প্রত্যেকের বয়সই প্রায় একই, ১৮-১৯ বছরের কাছাকাছি। জানা যায়, গল্প করতে করতে আচমকাই তাঁদের মধ্যে ঝামেলা বেধে যায়। কিছুক্ষনের মধ্যে ঠেলাঠেলি শুরু হয় পরস্পরের সঙ্গে। প্রথম দুই তরুণ মিলে অভিষেককে গঙ্গায় ফেলে দেয়। সেটি ঐন্দ্রিলা দেখে ফেলতে তাঁকেও ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে দেয় দুই বন্ধু। যা দেখা মাত্রই আশেপাশের মানুষজন চেঁচামেচি শুরু করেন। ডাকা হয় পুলিশ। উদ্ধারকার্য শুরু হয়। কিন্তু মঙ্গলবার দুপুর পর্যন্তও তাঁদের খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের খবর, প্রথমে অভিষেককে তাঁরা গঙ্গা ফেলে দিতেই ঐন্দ্রিলা চেঁচিয়ে ওঠেন। তাঁরা ভয় পেয়ে যায়। এরপর প্রমাণ লোপাটের কারণে তরুণীকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় নদীতে। কিন্তু কী নিয়ে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা বেধেছিল, তা জানা যায়নি।আজও দুপুর পর্যন্ত পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা গঙ্গার ঘাটগুলোয় তল্লাশি চালিয়েছেন। এদিকে নোয়াপাড়া থানার পুলিশের কাছে ঐন্দ্রিলার বাবা-মা জানিয়েছেন, তাঁদের মেয়েকে নেশা করানোর জন্যে ওই তিন পুরুষ বন্ধু ডেকে গঙ্গার ঘাটে নিয়ে গিয়েছিল। আর বিস্তারিত কিছু জানা যায়নি।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত