আমডাঙা বিডিও অফিসে হিয়ারিং চলাকালীন অসুস্থ দুই মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: খসড়া তালিকা প্রকাশের পর শুরু হয়েছে হিয়ারিং পক্রিয়া। এই পক্রিয়া চলাকালীন রাজ্যজুড়ে একাধিক অমানবিক ঘটনা ঘটছে। এই নিয়েই রাজ্যের মানুষের বাড়ছে ক্ষোভ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে উঠছে হয়রানির অভিযোগ। দিখে মানুষের অসুস্থ হওয়ার খবর মিলেছে। এবার আমডাঙা বিডিও অফিসে হিয়ারিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন দুজন। অভিযোগ SIR হিয়ারিং চলাকালীন মানসিক চাপে দুই মহিলা অসুস্থ হয়ে পড়েন।

জানা গিয়েছে, দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় পুলিশি তৎপরতায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অসুস্থ ওই মহিলা আনোয়ার হোসেনের ভাইজি বলে জানা  গিয়েছে।  দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা এবং ‘SIR’ সংক্রান্ত টেনশনে নার্ভের সমস্যায় অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। আমডাঙা বিধানসভার ১১টি গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় ৫ হাজার মানুষকে আজ হিয়ারিং-এর জন্য ডাকা হয়। অসুস্থ হওয়ার পরেই ক্ষোভ উগড়ে দেন উপস্থিত জনতা। হিয়ারিং-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এই অভিযোগে বিডিও অফিস চত্বরে সরব হয়েছেন পরিবারের সদস্যরা। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং অসুস্থ ও বয়স্কদের জন্য দ্রুত হিয়ারিং-এর ব্যবস্থা করা হয়। 

আরও পড়ুন: ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বিএলএ ২ কর্মীর, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অন্যদিকে SIR আতঙ্কে রাজ্যে একটার পর একটা মৃত্যু ঘটছে। SIR শুনানিতে এসে আর বাড়িতে ফেরা হল না অসুস্থ বছর ৬৮-র নাজিমুল মোল্লার। হাসপাতাল থেকে অক্সিজেন নল গুঁজে শুনানি কেন্দ্রে গিয়েছিলেন তিনি। সেখান থেকে হাসপাতালে ফেরার পথেই সব শেষ। সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছে আর পূরণ হল না। জয়নগরের বৃদ্ধের মৃত্যুর হয়। 

 

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ