ছাগল চুরি করে পিকনিক নিয়ে বচসায় বন্ধুকে খুন, ২ যুবকের যাবজ্জীবন

Share:

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া : ছাগল চুরি করে পিকনিক করেছিল বন্ধুরা। সেই তথ্য ফাঁস করার অভিযোগে বন্ধুকে কুপিয়ে খুন করে ৪ যুবক। বন্ধুকে খুন করার অভিযোগে ৪ জনকে যাবজ্জীবন সাজা দিল আদালত। বাকি ২জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চুঁচুড়ায়। ২০২১ সালে এই ঘটনাটি ঘটে। প্রায় ৫ বছর পর সাজা ঘোষণা করল আদালত। 

২০২১ সালে ছাগল চুরি করে বন্ধুরা পিকনিক করেছিল। সেই সময়ে ছাগল চুরির কথা জানিয়ে দিয়েছিল তপন মালিক নামে একজন যুবক। এই ঘটনার পরে রাস্তায় বেধড়ক মারধর করা হয় তপনকে। মারধর করে অনুপম দাস ও অরুণ পাশোয়ান। তানিয়ারা তাঁকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়। সেই দিন রাতে ঠাকুমার সঙ্গে বাড়িতে ছিলেন। রাতে বাড়িতে আনা দিয়েছিল ওই ৪ যুবক। বাড়িতে গিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে নন্দীর মাঠ এলাকায় খুন করে বলে অভিযোগ। সকালে তপনের দেহ উদ্ধার হওয়ার পরে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে পরিবার। পুচি দাস, বিট্টু দাস, অনুপম দাস, অরুণ দাসের নামে অভিযোগ দায়ের হয়।

এরপরে ২০২১ সালের ৮ অক্টোবর চার্জশিট জমা হয়। ১৬ জন সাক্ষীর জায়গায় ১৪ জন সাক্ষ্যদান করে। ৪ জনের মধ্যে দুজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দিয়েছে চুঁচুড়া আদালত। বাকি দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়েছে। দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। 

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই