আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

মৌচাক ভাঙা নিয়ে অশান্তি, নাবালক ভাগ্নেকে কুপিয়ে খুন মামার

নিজস্ব প্রতিনিধি: মৌচাক ভাঙাকে কেন্দ্র করে মামা-ভাগ্নের অশান্তি। আর তার জেরে ভাগ্নেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল মামার বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সুতি থানার বাজিতপুর এলাকায়। ইতিমধ্যে অভিযুক্ত মামাকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত কিশোরের নাম সোহেল শেখ (১৬)। সুতি থানার বাজিতপুর এলাকার বাসিন্দা ওই কিশোর। বাড়ির কাছে শৌচালয়ের পাশে একটি মৌমাছির চাক ভাঙা নিয়ে মামা ও ভাগ্নের মধ্যে অশান্তি বাধে। বচসা গড়ায় দুই পরিবারের মধ্যে। তার মাঝে ক্রোধবশত ধারাল অস্ত্র নিয়ে এসে ভাগ্নেকে কোপাতে শুরু করেন মামা। ঝগড়া থমাতে গিয়ে আহত হন আরও দুজন। আঘাতের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোর সোহেলের। আহত দু জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের নাম যথাক্রমে ভুতেন সেখ এবং রেশমা খাতুন।

অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিহত কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি তল্লাশি অভিযানে নেমে কিছুক্ষণের মধ্যে অভিযুক্তকে সুতি থানার চাঁদের মোড় টোলট্যাক্স সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

আউশগ্রামে দীর্ঘক্ষণ বন্ধ CCTV, রহস্য ঘনীভূত স্ট্রংরুম ঘিরে

নির্দিষ্ট দিনের আগেই কাউন্টিং এজেন্টরা হাজির, কেন এমন ঘটনা ঘটল?‌

ঝাড়গ্রামে আড়াই দিন ধরে পড়ে থাকা গাছ সরালেন বিজেপি প্রার্থী লক্ষিকান্ত সাউ

রবিবার সন্ধ্যের পর ধেয়ে আসছে কালবৈশাখী, গণনার আগে বড় দুর্যোগ বঙ্গে

ঝড়-বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষতি, ৮০০ বিঘা জমির সবজি নষ্ট হতেই মাথায় হাত চাষিদের

‘মুর্শিদাবাদে তছনছ হয়ে গিয়েছে তৃণমূল’, গণনার আগে বিস্ফোরক দাবি অধীরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ