উত্তরপাড়ার গঙ্গা থেকে পুলিশ একে একে পাঁচটি মৃতদেহ উদ্ধার করল

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তরপাড়া: মহালয়ার দিনে মর্মান্তিক দুর্ঘটনা। হুগলির উত্তরপাড়া বি বি স্ট্রীট গঙ্গার ঘাটে তর্পণ করতে গিয়ে গঙ্গায় জোয়ারের জলে তলিয়ে যান আনুমানিক চার জন। রবিবার গঙ্গায় তল্লাশি চালিয়ে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনাস্থলে উপস্থিত হন শনিবার চন্দননগর পুলিশ কমিশনারেটের(Chandannagar Police Comissionarate) বিশাল পুলিশ বাহিনী ও উচ্চ পদস্থ কর্তারা। তলিয়ে যাওয়া ব্যাক্তিদের খোঁজে গঙ্গায় নামায় বোট ও ডুবুরি। ডিজাস্টার ম্যানেজমেন্টের দল খোঁজ চালায় শনিবার দিনভর।এলাকার মানুষ কেউ বলছে সাত জন কেউ বলছে পাঁচজন।

নিখোঁজদের পরিবার জানিয়েছে তাদের পরিবারের সদস্য নিখোঁজ আছে। তার মধ্যে একটি শিশু ও দুজন বয়স্ক মানুষ ছিলেন। উত্তরপাড়া থানায়(Uttarpara P.S.) মোট চারজন নিখোঁজ এর মিসিং ডায়েরি লিপিবদ্ধ হয়। জানা গেছে, অত্যধিক ভিড় এবং হঠাৎ বান আসায় তারা কেউ পাড়ে উঠতে পারেনি ।পুলিশের ভুমিকায় এলাকা মানুষেরা ক্ষোভ উগরে দিয়ে বলেন ঠিক সময় মতো পুলিশ সঠিক কাজ করলে বড় দুর্ঘটনা হতো না। এদিকে নিখোঁজদের খোঁজে জলে তল্লাশিতে নামেন খোদ চন্দনগর কমিশনারেটের প্রধান(CP) অমিত পি জাগলভি।গভীর রাত পর্যন্ত তল্লাশি চলে । রবিবার ভোর বেলায় তিনটি মৃতদেহ উদ্ধার হল বালি ব্রীজের কাছ থেকে। পরে আরো দুটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

গতকাল হিন্দমোটরের বিবি স্ট্রিট ঘাটে গঙ্গায় তর্পন করতে গিয়ে বানের জলে ভেসে গিয়েছিলেন বেশ কয়েকজন।তাদের খোঁজে নামানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স। চন্দননগর পুলিশের কমিশনার অমিত পি জাভালগিও রাতে গিয়ে স্পিড বোটে গঙ্গা বক্ষে তল্লাশি অভিযানে অংশ নেন।চন্দননগর পুলিশের আধিকারিকরা তল্লাশি অভিযানে ছিলেন। ডিসি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ জানিয়েছেন, আজ ভোরে তল্লাশি চালানোর সময় বালি ব্রীজের(Bally Bridge) কাছ থেকে তিনটি মৃতদেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। সেখানে নিখোঁজের পরিবার দেহ শনাক্ত করে। এরপর আরও তিনটি মৃতদেহ উদ্ধার হয়।সিভিল ডিফেন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট ও পুলিশের মোট পাঁচটি দল এই অভিযানে রয়েছে। পুলিশের অনুমান মোট যে ছটি মৃতদেহ উদ্ধার হয়েছে তার মধ্যে চারটি উত্তর পাড়ার এবং বাকি দুটির মধ্যে একটি পানিহাটি ও অপরটি সোদপুর এলাকায় ডুবে যাওয়া ব্যক্তির। আরোও মৃতদেহ গঙ্গায় রয়েছে কিনা সেই সন্ধানে তল্লাশি অভিযান জারি রয়েছে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২