মায়ের আশীষে রক্ষা পুত্রের, মান্না বাড়িতে বিরাজমান করুণাময়ী কালী

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫৬ বছর ধরে সিঙ্গুরের মান্না বাড়িতে পূজিত হয়ে চলেছেন শ্যামা। এই বাড়িতে কালীপুজো শুরু হওয়ার নেপথ্যে রয়েছে এক কাহিনী। আসলে এই পরিবারে জন্মের পরে কন্যা সন্তানরা সুস্থ থাকত, কিন্তু মেয়েদের পর যেই ছেলে জন্মাত সে আর বাঁচত না। এই ভাবে বাড়ির গৃহিনী বিমলা দেবীর দুই ছেলে মারা যায়। ফলে পুত্রশোকে কাতর হয়ে পড়েন মা। এরপর আবার গর্ভবতী হন বিমলা দেবী। অষ্টম গর্ভে ফের জন্ম নেয় পুত্র। কিন্তু জন্মের পরপরই সে খুব অসুস্থ হয়ে পড়ে। চরম দুর্ঘটনা ঘটার আশঙ্কায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বিমলা দেবী। সেই রাতেই তিনি পান স্বপ্নাদেশ।

স্বপ্নাদেশে বিমলা দেবী শুনতে পান,  বাড়ির পুকুরে যে পাঁক রয়েছে সেই পাঁক তুলে সদ্যোজাত সন্তানের গায়ে মাখিয়ে তাকে এক ঘণ্টা পুকুরপাড়ে শুইয়ে রাখতে হবে। তাহলেই সুস্থ হবে নবজাতক। একমাত্র ছেলেকে বাঁচাতে সেই কাজই করে মান্না পরিবার। পাঁক তুলতে গিয়ে পাওয়া যায় ত্রিশূল ও ঠাকুরের থালা-বাসন। ওই রাতেই বিমলা দেবী পান আবার স্বপ্নাদেশ। দেবী বলেন, ” পুকুরেই আমি আছি। আমাকে তুলে প্রতিষ্ঠিত কর।” তাই করা হয়। বাড়ির আম ও লেবু বাগানে মা কালীর পুজো শুরু হয়।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা