আবহাওয়ার বড় আপডেট, মহালয়ার আনন্দ মাটি করতে পারে বৃষ্টি অসুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী বেশ কয়েকদিন বঙ্গ জুড়ে কিছুটা হলেও কমবে বৃষ্টি। তাতে বাড়ছে তাপমাত্রা।  এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।  তবে  আগামী ১ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে ৪ তারিখ অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

হাওয়া অফিস বলছে, বৃষ্টি না হওয়ায়  আগামী কয়েকদিনে দিনের তাপমাত্রা আর একটু বাড়বে। কলকাতা সর্বোচ্চ ৩৩ থেকে ৩৪ এবং সর্বনিম্ন ২৭ থেকে ২৮-এর আশেপাশে থাকবে। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। কিন্তু ১ অক্টোবর থেকে উত্তরবঙ্গে শুরু হবে বৃষ্টি। মহালয়ার দিন দার্জিলিং,  কালিম্পং,  জলপাইগুড়ি,  আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির বিষয় মহালয়ার সময় নেই ভারী বৃষ্টির সম্ভাবনা।

উল্লেখ্য, বর্তমানে  দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরবসাগর থেকে বিহার পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত। এর প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আর সেই জন্য মহালয়ার পরের দিন থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ  বেশ কিছু জেলায়।  অন্যদিকে আলিপুর জানিয়ে দিয়েছে বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি। তাই দুর্গা পুজোতে কেমন আবহাওয়া থাকবে তা নিয়ে জোর কদমে শুরু হয়েছে জল্পনা।  

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!