আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জারি কমলা সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবারও স্বস্তি নেই রাজ্যবাসীর। বৈশাখের মাঝামাঝি সময়েও থামছে না কালবৈশাখীর দাপট। সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা, সঙ্গে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুতের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ- গোটা রাজ্য জুড়েই রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কমলা, কোথাও আবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সঙ্গে পূর্ব রাজস্থান থেকে পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তার ফলেই তৈরি হয়েছে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ অনেক বেশি ঘামছেন? ভাল লক্ষণ নয়! জেনে নিন চিকিৎসকদের মত

অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে। তবে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরম ও অস্বস্তি।উত্তরবঙ্গেও পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। রবিবার উত্তরবঙ্গের আটটি জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবারও কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়লেও তাপমাত্রা কিছুটা কমে মিলেছে সাময়িক স্বস্তি।

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট ১২০, মৃত ১

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা