চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলামুখী নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন জেলায় জেলায় দুর্যোগের সম্ভাবনা, সতর্ক থাকার নির্দেশ

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই এগোবে। তবে ওই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করবে ঠিকই কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত গভীর নিম্নচাপে পরিণত হবে কি না, তা এখনো স্পষ্ট নয় বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তবে আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর। বলা হয়েছে, এই নিম্নচাপটি কোনও ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা নেই। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাবে বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে।বৃহস্পতিবার ও শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

 

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকাতেও ভারী বৃষ্টি হতে পারে। বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে প্রবল গরমে নাজেহাল হয়েছিল মানুষ। এই বৃষ্টির কারণে সেই অসহ্য গরম থেকে কিছুটা হলেও মিলেছে স্বস্তি। জানা গিয়েছে আর কিছুদিনের মধ্যেই বঙ্গে প্রবেশ করবে বর্ষা। ফলে অসহ্যকর গরমের সম্ভাবনা কমছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ভারী
থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হাওয়া অফিস সূত্রে বলা হয়েছে,দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার। উত্তরবঙ্গের একাধিক জেলাতে অতিবৃষ্টির লাল সতর্কতা দেওয়া হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগর উত্তাল থাকার জন্য বুধবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মৌসাম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুন থেকে সেপ্টেম্বরের বর্ষা মরশুমে বৃষ্টির পরিমাণ বাড়বে। চলতি বছরে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। তবে শুধু দেশের উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমবঙ্গ এই অংশের মধ্যে পড়ছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের উত্তর-পূর্ব অঞ্চলে স্বাভাবিক বৃষ্টির পরিমাণটাই যথেষ্ট বেশি। তাই কিছুটা কম বৃষ্টি হলেও কৃষি কাজের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয় না।

আবহাওয়াবিদরা আরো বলেছেন, বঙ্গোপসাগরের ওপরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায় বেশি বৃষ্টি হবে। যদিও ভৌগোলিক পরিস্থিতির জন্য সেখানে বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। পাহাড় সংলগ্ন জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর মতো কলকাতাতেও হবে বৃষ্টি। ফলে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে।বিগত কয়েক দিনের বৃষ্টিতে কলকাতা শহর রাজ্যের তাপমাত্রা অনেকটাই নেমেছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি। এটি স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম।

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশর!

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ