ঘর ওয়াপসি, বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন দীপেন্দু বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অবশেষে শাসকদলে প্রত্যাবর্তন করলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক ও ভারতের প্রাক্তন জাতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস। রবিবার বসিরহাট জেলা তৃণমূল পার্টি অফিসে আনুষ্ঠানিকভাবে তিনি তৃণমূলে যোগ দেন। তাঁর সঙ্গে যোগ দেন বসিরহাট পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থসারথি বসু এবং বসিরহাট ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি কাদের সর্দার-সহ একাধিক নেতা-কর্মী। স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদান ঘিরে চর্চা তুঙ্গে।

প্রসঙ্গত, ২০১৪ সালে বসিরহাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দীপেন্দু বিশ্বাস। সে সময় বিজেপি নেতা শমীক ভট্টাচার্য-র কাছে পরাজিত হন তিনি। তবে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে একই কেন্দ্র থেকে পুনরায় লড়ে জয়ী হন এবং ২০২১ সাল পর্যন্ত বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে অতীতের ভুল স্বীকার করে নিয়েছেন দীপেন্দু। শাসক শিবিরে ফেরার পর তিনি জানান, লড়াই তার জীবনের অঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সামিল হতেই তার এই প্রত্যাবর্তন। ভবিষ্যতে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি স্পষ্ট করেন, দল যে দায়িত্ব দেবে, তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

উল্লেখ্য, এর আগের দিনই দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলে যোগ দেন প্রাক্তন বাম যুব নেতা প্রতীক উর রহমান। অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে দলবদলের আবহ আরও জোরদার হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

নিজের সম্পত্তির ৮৩ কোটির করই মেটায়নি কলকাতা পুরসভা!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!