রাজ্য বাজেট ২০২৬: রাজ্যের সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি, চালু সপ্তম বেতন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হল। বিধানসভা ভোটের আগে সপ্তদশ বিধানসভার শেষ বাজেটে (অন্তর্বর্তি বাজেট) রাজ্যের সরকারি কর্মচারিদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হল। আগামী ১ এপ্রিল থেকেই রাজ্যের সরকারি কর্মচারিরা বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারিদের দীর্ঘদিনের দাবি মেনে সপ্তম বেতন কমিশনেরও ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিধানসভায় অন্তর্বর্তি বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত কয়েকদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল সরকারি কর্মচারিদের ক্ষোভ প্রশমনে মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড়সড় ঘোষণা হতে পারে। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে সিপিএম-কংগ্রেস ও বিজেপিপন্থী কর্মচারিরা। কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে দেশের শীর্ষ আদালতে। এদিনই সকালে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারিদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ রাজ্য সরকারকে ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। বাকি ৭৫ শতাংশ কিভাবে মেটানো হবে, তা নিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে চার সদস্যের কমিটিও গঠন করে দিয়েছে শীর্ষ আদালত।

সকালে সুপ্রিম কোর্টের কাছ থেকে সুখবর পাওয়ার পরে দুপুরে রাজ্য সরকারের কাছ থেকে লক্ষ্মীলাভের খবর পেলেন রাজ্যের সরকারি কর্মচারিরা। গত কয়েক বছর ধরেই বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণা করে চলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৩ সালে ৩ শতাংশ ডিএ’র কথা ঘোষণা করা হয়েছিল। তবে ২০২৪ ও ২০২৫ সালের রাজ্য বাজেটে চার শতাংশ করে ডিএ দেওয়ার কথা জানানো হয়েছিল।

পাশাপাশি, বিধানসভা ভোটের আগে রাজ্যের মহিলাদের মন জয়ে ফের মাস্টারস্ট্রাইক মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক ধাক্কায় লক্ষ্মীর ভান্ডারের ভাতা ৫০০ টাকা বাড়ানো হল। এখন থেকে সাধারণ মহিলারা ১০০০ টাকার জায়গায় ১৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্তরা ১২০০ টাকার জায়গায় ১,৭০০ টাকা করে পাবেন। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজ্য বিধানসভায় অন্তর্বর্তিকালীন বাজেট পেশ করতে গিয়েই লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে এই ঘোষণা।

শুধু মহিলাদের জন্যই সুখবর নয়। আশা কর্মীদের মুখেও হাসি ফুটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশা কর্মীদের জন্য ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। নিরাশ করেননি বেকার যুবক-যুবতীদেরও। ২১ থেকে ৪১ বছর পর্যন্ত বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক ভাতাও চালুর ঘোষণা করা হয়েছে।  রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী বাজেটে। এর জন্য বরাদ্দ হয়েছে মোট ২৮০ কোটি টাকা।

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা