সর্বনাশ! রাজ্যে করোনার নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার শতাংশ ছাড়াল

নতুন করে আক্রান্ত (New Positive Case) হয়েছেন ২২৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজ্যে করোনাভাইরাসের  (Coronavirus) সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। নতুন করে তাণ্ডব চালানোর ইঙ্গিত দিচ্ছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার (Sample Test) সংখ্যা কম হওয়ায় দৈনিক আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। নতুন করে আক্রান্ত (New Positive Case) হয়েছেন ২২৪ জন। কিন্তু সংক্রমণ হার (Positivity Rate) ভয় ধরাচ্ছে। আগের দিনের চেয়ে বেড়ে নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার শতাংশের গণ্ডি ছাড়িয়েছে। পাশাপাশি মারণ  ভাইরাসের ছোবলে আরও একজন মৃত্যুর (Covid Death) কোলে ঢলে পড়েছেন। সেই সঙ্গে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা দুই হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

রবিবারই রাজ্যে করোনার সংক্রমণ হার দীর্ঘদিন বাদে সাড়ে তিন শতাংশে দাঁড়িয়েছিল। সেই সঙ্গে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৩৬২ জন। ফলে এক লাফে উদ্বেগ অনেকটাই বেড়েছিল। সোমবার সেই উদ্বেগ আরও বাড়ল। এ দিন সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। নতুন করে ৫ হাজার ৩৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে চার দশমিক ১৯ শতাংশে। অর্থা‍ৎ প্রতি ২৪ জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৪ জন। যার ফলে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ২২ হাজার ১৪১ জনে। করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনার বলি হলেন ২১ হাজার ২০৯ জন।’

শনাক্তের হারের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯২ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে সুস্থ হলেন ১৯ লাখ ৯৮ হাজার ৮৮৮ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৫ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪ জনে।’

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা