রাজ্যে আরও এক বছরের জন্য নিষিদ্ধ গুটখা-পান মশলা

আরও এক বছরের জন্য গুটখা এবং তামাকজাত পান মশলার বিক্রি নিষিদ্ধ করল স্বাস্থ্য দফতর। শুধু তাই নয়, গুটখা ও তামাকজাত পান মশলার উত্‍পাদন ও মজুতদারি নিষিদ্ধ করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও এক বছরের জন্য গুটখা এবং তামাকজাত পান মশলার বিক্রি নিষিদ্ধ করল স্বাস্থ্য দফতর। শুধু তাই নয়, গুটখা ও তামাকজাত পান মশলার উত্‍পাদন ও মজুতদারি নিষিদ্ধ করা হয়েছে আগামী এক বছরের জন্য। সাধারণ মানুষকে নেশার কবল থেকে মুক্ত করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। আগামী ৭ নভেম্বর থেকে এক বছরের জন্য গুটখা ও তামাকজাত পান মশলার উত্‍পাদন, মজুত, বিক্রি নিষিদ্ধ করেছে স্বাস্থ্য দফতরের কমিশনার অফ ফুড সেফটি।

বিশেষজ্ঞদের দাবি, রাজ্যে বাড়ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। বেশিরভাগই গুটখা ও পান মশলার জেরে বলে দাবি চিকিৎসকদের। ফলে এই নেশার দ্রব্যগুলিতে নিষেধাজ্ঞা জারি করা হল। অপরদিকে চিকিৎসকদের দাবি, রাস্তাঘাটে অনেকেই গুটখা বা পান মশলা খেয়ে যত্রতত্র থুতু ফেলছেন। মানুষের লালারসের মধ্যে যে কোনও ধরণের ভাইরাস ২৪ ঘণ্টা বেঁচে থাকতে পারে। ফলে এখান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা একশো শতাংশ।

প্রসঙ্গত, ২০১৩- সালের ২৩ এপ্রিল থেকে রাজ্যে নিষিদ্ধ হয় গুটখা ও পান মশলা। এরপর থেকে নিয়মিত বাড়তে থাকে এই নিষেধাজ্ঞার মেয়াদ। এবারও এক বছরের জন্য বাড়ানো হল মেয়াদ। এই সময়ের মধ্যে রাজ্যের কোনও দোকানে বিক্রি করা যাবে না তামাকজাক গুটখা এবং পান মশলা। পাশাপাশি এর মজুতদারিও করতে পারবেন না কেউ। ধরে পরলে আইনানুগ ব্যবস্থা নেবে রাজ্য প্রশাসন। নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির নতুন নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে কলকাতা সহ বিভিন্ন পুরসভা, কলকাতা পুলিশ, পুলিশ সুপার, জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে। 

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ