রাজ্যে করোনার সংক্রমণ আরও নিম্নমুখী, ফের মৃত্যুহীন দিন

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন মাত্র ১৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী জুনেই দেশে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে বলে দুঃসংবাদ শুনিয়েছেন আইআইটি’র গবেষকরা। দেশের বেশ কয়েকটি রাজ্যে মারণ ভাইরাস নতুন করে বেলাগাম হয়ে উঠলেও বাংলায় পরিস্থিতির ক্রমশ উন্নতি ঘটছে। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন মাত্র ১৩ জন। স্বস্তি মিলেছে দৈনিক মৃত্যুর পরিসংখ্যানেও। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে কারও প্রাণহানি হয়নি। এ নিয়ে টানা ১৩ দিন করোনায় মৃত্যুহীন দিন কাটাল রাজ্য।

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। একদিনে নতুন করে ৫ হাজার ৯১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় অবশ্য শনাক্তের হার আগের দিনের মতোই শূন্য দশমিক ২২ শতাংশ ছিল। ফলে নতুন করে ১৩ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৭ হাজার ৭৭৮ জনে। নতুন করে কারও প্রাণহানি না হওয়ায় মারণ ভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ১৯৯-তেই থমকে রয়েছে।’

দৈনিক সুস্থতার হার অবশ্য স্বস্তি দিয়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৪ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ১৯ লাখ ৯৬ হাজার ২৫০ জন। সুস্থতার হার একই জায়গায় দাঁড়িয়ে। অর্থা‍ৎ রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্তদের ৯৮ দশমিক ৯৩ শতাংশ জীবনযুদ্ধে জয়ী হয়েছেন। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ২১টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩২৮ জনে।’

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১