স্বস্তি, রাজ্যে করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত মাত্র ২১ জন

নতুন করে কারও প্রাণহানি ঘটেনি। ফলে এ নিয়ে টানা দশদিন করোনায় মৃত্যুহীন দিন কাটাল রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা পৌনে তিন বছর বাদে প্রাণঘাতী করোনাভাইরাসের করাল থাবা থেকে মুক্ত হওয়ার পথে এগোচ্ছে পশ্চিমবাংলা। গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে মারণ ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন মাত্র ২১ জন। নতুন করে কারও প্রাণহানি ঘটেনি। ফলে এ নিয়ে টানা দশদিন করোনায় মৃত্যুহীন দিন কাটাল রাজ্য। শনাক্তের হার যেমন কমেছে, তেমনই নিম্নমুখী অ্যাকটিভ কেসের সংখ্যাও। আর এই পরিসংখ্যানেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা।

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৮০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৫ শতাংশে। নতুন করে ২১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন ২১ লাখ ১৮ হাজার ২০ জন। নতুন করে কোনও প্রাণহানি না ঘটায় রাজ্যে করোনার ছোবলে মৃতের সংখ্যা ২১ হাজার ৫২৭ জনেই থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃত্যুর পাশাপাশি স্বস্তি দিচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনার সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ১৩১ জন। অর্থা‍ৎ দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংক্যা প্রায় ছয় গুণ বেশি। এ নিয়ে রাজ্যে করোনাকে হারিয়ে জয়ী হলেন ২০ লাখ ৯৫ হাজার ৮৫১ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৯৫ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে কমে হয়েছে ৬৪২।’

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর